Saturday, April 4, 2026

ফের ছয় দফা দাবিতে মুখ্যসচিবকে ইমেল জুনিয়র চিকিৎসকদের

Date:

Share post:

জুনিয়র চিকিৎসকদের আমরণ অনশন আন্দোলন উঠে গিয়েছে। কিন্তু তারা দাবি-দাওয়া থেকে সরে আসেননি। আবারও ছয় দফা দাবি জানালেন আন্দোলনকারীরা। এই দাবিতে একটি ইমেল রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে পাঠানো হয়েছে ।

এর আগে জুনিয়র চিকিৎসকদের রাজ্য সরকারের কাছে ১০ দফা দাবি ছিল। সেই দাবি পূরণের জন্য তারা অনড় ছিলেন। বৃহস্পতিবার মধ্যরাতে মুখ্যসচিব মনোজ পন্থকে ফের চিঠি পাঠানো হয়েছে। মেডিক্যাল কলেজগুলির দ্রুত সমস্যার সমাধান, টাস্ক ফোর্স বৈঠক, সেন্ট্রাল রেফারেল সিস্টেম সহ একাধিক দাবি তারা রেখেছেন।

আরজি কর হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে। জুনিয়র চিকিৎসকরা শুরু করেন আন্দোলন। আমরণ অনশন পর্যন্ত সেই আন্দোলন চলেছে। রাজ্য সরকারের কাছে ১০ দফা দাবি জুনিয়র ডাক্তারদের তরফ থেকে রাখা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের একাধিক বার বৈঠক হয়।
সরকারি হাসপাতালে নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়ে কাজ চলছে। পুলিশি মোতায়েন থেকে সিসিটিভি সংখ্যা বাড়ানো৷ পদক্ষেপ করেছে রাজ্য সরকার। অতি সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনকারীরা ফের বৈঠকে বসেছিলেন। শেষপর্যন্ত আমরণ অনশন আন্দোলনের পথ থেকে সরে আসেন জুনিয়র চিকিৎসকরা।
আরও একবার রাজ্য সরকারের কাছে ইমেল গেল আন্দোলনকারীদের থেকে। সেন্ট্রাল রেফারেল সিস্টেম চালুর দাবি ফের তোলা হয়েছে। এই বিষয়টি সব হাসপাতালে চালু করতে হবে। এই দাবি জুনিয়র চিকিৎসকদের। রোগীদের জন্য বেড সংখ্যা বাড়ানো, রোগীদের চিকিৎসা পরিষেবার উন্নতির দিকেও নজর দিতে বলা হয়েছে।








Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...