Saturday, June 13, 2026

ফের ট্রেন দুর্ঘটনা! লাইন থেকে ছিটকে গেল দুটি কামরা, তদন্তের নির্দেশ রেলের

Date:

Share post:

ঘূর্ণিঝড় ‘ডানা’র আতঙ্কের মধ্যেই ফের ট্রেন দুর্ঘটনার ঘটনা ঘটল দেশে। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মেরঠ ক্যান্টনমেন্ট ট্রেন স্টেশনের কাছে। ইঞ্জিন এবং তার সঙ্গে আরও একটি কামরা লাইন থেকে ছিটকে যায় বলে জানা গিয়েছে।

ঘটনার খবর পেয়েই সেখানে ছিটকে যান রেলের আধিকারিকরা। মেরঠ ক্যান্টনমেন্ট এবং মেরঠ সিটি স্টেশনে মাঝে ঘটনাটি ঘটে। যদিও কী ভাবে ঘটনাটি ঘটল তা এখনও জানা যায়নি, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে রেল সূত্রে খবর। এর ফলে মেরঠ ক্যান্টনমেন্ট স্টেশনে দাঁড়িয়ে পড়ে বন্দে ভারত এবং উৎকল এক্সপ্রেস। এছাড়াও দৌড়ালা স্টেশনে দাঁড়িয়ে যায় অম্বালা-দিল্লি এক্সপ্রেস। যদিও, রেলকর্মীদের প্রচেষ্টায় বিকেলের মধ্যেই ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়েছে। কী ভাবে দুর্ঘটনা ঘটল জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- ডাক্তারদের পর্দা ফাঁস! ৯টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিলিয়ে তহবিলে ৪ কোটি ৭৫ হাজার টাকা

Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...