Thursday, June 25, 2026

ঘোষণা হয়ে গেল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দল, সুযোগ পেলেন না শামি

Date:

Share post:

ঘোষণা হয়ে গেল অস্ট্রেলিয়া সিরিজের জন্য ভারতীয় দল। এদিন ১৮ জনের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। দলে বাংলার অভিমূন্য ঈশ্বরণ এবং আকাশদীপ। তবে বর্ডার-গাভাস্কর ট্রফিতে সুযোগ পেলেন না মহম্মদ শামি। চোট সারিয়ে দলে সুযোগ পেলেন না শামি । রোহিত শর্মার নেতৃত্বে ১৮ জনের দল ঘোষণা করেছে বিসিসিআই। সিরিজে রোহিতে ডেপুটি যশপ্রীত বুমরাহ। দলে রাখা হয়েছে তিন জন রিজার্ভকে।

চোট সারিয়ে মনে করা হচ্ছিল বর্ডার-গাভাস্কর ট্রফিতে ফিরতে পারেন শামি। নেটে বলও করছিলেন তিনি। শামির বল দেখে খুশি হয়েছিলেন টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর। তবে শেষে দেখা গেল অজিদের বিরুদ্ধে শামির দরজা খুলল না। এদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলে সুযোগ পেলেন সরফরাজ খান। এদিকে টেস্টে প্রথমবার সুযোগ দেওয়া হয়েছে হর্ষিত রানা এবং নীতীশ কুমার রেড্ডিকে।

একনজরে ভারতীয় দল-
রোহিত শর্মা (অধিনায়ক), যশপ্রীত বুমরাহ (সহ-অধিনায়ক), যশস্বী জসওয়াল, অভিমন্যু ঈশ্বরণ, শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্থ (উইকেটকিপার), সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণা, হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর।

রিজার্ভ দল- মুকেশ কুমার, নবদীপ সাইনি, খলিল আহমেদ।

আরও পড়ুন- আগামিকাল এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচে জয় লক্ষ্য লাল-হলুদের

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...