Saturday, April 4, 2026

বিজেপির সদস্য সংগ্রহে অমিত শাহ! বামেদের সাবধানে থাকা-র কটাক্ষ কুণালের

Date:

Share post:

শনিবার রাতেই শহরে পৌঁছাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী (Ministry of Home Affairs) তথা বিজেপির সেকেন্ড ইন কম্যান্ড অমিত শাহ (Amit Shah)। বিজেপির ঘোষিত কর্মসূচি অনুযায়ী বাংলায় বিজেপির সদস্য সংগ্রহ (membership drive) অভিযানের প্রথম পর্বে ১ কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা কর্মীদের দিয়েছেন তিনি। তাঁর এই ঘোষণায় বামেদের শিবিরে আবার ভাঙনের সতর্কতা জানালেন প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh)। আর জি করের নির্যাতিতার পরিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এই সফরে তাঁদের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন অমিত শাহ।

বাংলার রাজনীতিতে যেভাবে বামেদের বিশেষত সিপিআইএমের (CPIM) অঙ্কের হিসাবে যে ভোট কমেছে সেই ভোট বেড়েছে বিজেপির। এই তত্ত্বকে তুলে ধরেই অমিত শাহের সফরের আগে সিপিএমকে কটাক্ষ তৃণমূল নেতার। তিনি জানান, “এটা ঠিক যে বাংলায় বিজেপি খানিকটা বেড়েছে। সেটা সিপিআইএম থেকে ভেঙেই বেড়েছে। তৃণমূল তো কমেনি। ফলে বিজেপি (BJP) যতবার বলবে আমরা সদস্যতা বাড়াচ্ছি, ততবার সিপিআইএম (CPIM)-কে সাবধানে থাকতে হবে। যে লোকগুলো পতাকা নিয়ে যায়, তারা ভোটার বিজেপির। ফলে বিজেপির সদস্য বাড়ানো নিয়ে তৃণমূল বিন্দুমাত্র চিন্তিত নয়, তারা তো যোগ দেবে সিপিআইএম কংগ্রেস থেকে।”

অন্যদিকে আর জি করের নির্যাতিতার বিচার এখনও দিতে পারেনি সিবিআই। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান নির্যাতিতার বাবা-মা। শনিবারের সফরে তাঁদের সঙ্গেও দেখা করতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর এই পরিবারের সঙ্গে দেখা করাই উচিত বলে মনে করেন প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। যাতে সিবিআই দ্রুত বিচার দেয় তার আবেদন রাখেন তৃণমূল নেতাও।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...