Wednesday, June 24, 2026

মোহন মাঝির রাজ্যে শিকেয় নারী নিরাপত্তা, হবু স্বামীর সামনে গণধর্ষিতা যুবতী!

Date:

Share post:

ওড়িশায় (Odisha) বিজেপি ক্ষমতায় আসার পর থেকে অপরাধপ্রবণতা ক্রমশ বেড়েই চলেছে। পরিযায়ী শ্রমিক থেকে নারী, নিরাপদ নয় কেউ। এবার হবু স্বামীর সামনে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ (gang rape) করা হল এক যুবতীকে। অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করা হলেও তাতে নারী নিরাপত্তার বিষয়টি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

ওড়িশার নয়াগড়ে (Nayagarh) মন্দিরে পুজো দিয়ে ফেরার সময় এক যুবক ও তাঁর হবু স্ত্রীকে জোর করে জঙ্গলে টেনে নিয়ে যায় তিন দুষ্কৃতী। এরপর যুবককে ছুরির সামনে ধরে গণধর্ষণ (gang rape) করা হয় যুবতীকে। এক দুষ্কৃতী আবার সেই গোটা ঘটনা ভিডিও (filmed) করে। পরে সেই ভিডিও ভাইরাল (viral) করা হয় সোশ্যাল মিডিয়ায়।

ঘটনাটি ২০ অক্টোরব হলেও অভিযোগ শুক্রবার দায়ের হওয়ার পরে তিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তবে কীভাবে বা কোথা থেকে ভিডিও ভাইরাল করা হল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। সেই সঙ্গে নির্যাতিতা তরুণীর বয়ান রেকর্ড করার কাজও চলছে বলে দাবি করে ওড়িশা পুলিশ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...