Friday, April 3, 2026

শনিবার ক্লাসিকো, মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী এফসি বার্সেলোনার-রিয়াল মাদ্রিদ

Date:

Share post:

শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী এফসি বার্সেলোনার-রিয়াল মাদ্রিদ। লা-লিগায় ৪২ ম্যাচ অপরাজিত থেকে ক্লাসিকোয় নামছে রিয়াল। লিগে সর্বোচ্চ ৪৩ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড রয়েছে বার্সেলোনার। নিজেদের রেকর্ড অক্ষত রাখতে এল ক্লাসিকো জিততেই হবে তাদের।

দু’দলই দুর্দান্ত ছন্দে। ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লা লিগায় শীর্ষে বার্সেলোনা। সমসংখ্যক ম্যাচে ২৪ পয়েন্ট রিয়ালের। মেগা ম্যাচে ৩ পয়েন্ট চিরপ্রতিদ্বন্দ্বীদের ধরে ফেলার পাসওয়ার্ড। কিন্তু শেষ চারটি এল ক্লাসিকোয় কার্লো আনচেলোত্তির অধীনে দুরন্ত পারফরম্যান্স রিয়ালের। চারটি ক্লাসিকোই জিতেছে তারা। রিয়াল এবার কিলিয়ান এমবাপেকে সই করালেও ফরাসি তারকার ছায়ায় ঢাকা না পড়ে ভিনিসিয়াস জুনিয়র এখনও পার্থক্য গড়ে দিচ্ছেন গুরুত্বপূর্ণ ম্যাচে। শেষ ম্যাচে হ্যাটট্রিক করেছেন। দু’গোলে পিছিয়ে থেকেও ভিনির দাপটে পাঁচ গোল দিয়ে ডর্টমুন্ডকে হারিয়েছে রিয়াল। সোমবার ব্যালন ডি’অর সম্মান পাওয়ার দৌড়েও এগিয়ে ব্রাজিলীয় ফরোয়ার্ড।

শনিবারের লড়াইয়ে পিছিয়ে নেই বার্সেলোনাও। ভিনির জবাব হতে পারেন আর এক ব্রাজিলীয়। তিনি রাফিনহা। শেষ ম্যাচে বায়ার্নের বিরুদ্ধে তিনিও হ্যাটট্রিক করে দলকে জিতিয়েছেন। ক্লাসিকোয় দুই ব্রাজিলীয়র দ্বিরথের দিকে নজর থাকবে ফুটবলপ্রেমীদের। হান্সি ফ্লিক কোচের দায়িত্ব নেওয়ার পর ১০ ম্যাচের মধ্যে ৯টিতেই জিতেছে বার্সা। ধারাবাহিকতা স্বস্তি দিচ্ছে ফ্লিকের দলকে। দু’দলেই অবশ্য চোট-আঘাত ও কার্ড সমস্যা রয়েছে। রিয়াল এই ম্যাচে পাবে না থিবো কুর্তোয়া, রডরিগো, ডেভিড আলবা, দানি কার্ভাহালের মতো তারকাকে। বার্সা মিস করবে গোলকিপার আন্দ্রে টের স্টেগান ও রক্ষণের অন্যতম স্তম্ভ রোনাল্ড আরাউজোকে।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...