Tuesday, June 23, 2026

তামাকজাত পানমশলায় নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি, নির্দেশিকা জারি রাজ্যের

Date:

Share post:

রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফ (West Bengal Department of Health and Family welfare) থেকে ২৪ অক্টোবর নতুন নির্দেশিকা জারি করে আরও এক বছরের জন্য গুটখা ও তামাকজাত পানমশলা (Tobacco Pan Masala) বিক্রি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ৭ নভেম্বর থেকে কার্যকর হবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে। জনস্বাস্থ্যেই এই পদক্ষেপ।

রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনস্বাস্থ্যের (public health) দিকে নজর রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেই সঙ্গে জানানো হয়েছে, ২০১১ সালের ‘খাদ্য সুরক্ষা ও গুণমান বিধি’র ‘বিক্রয় সংক্রান্ত নিয়ন্ত্রণ এবং নিষেধাজ্ঞা’-র বিভিন্ন ধারা মেনেই এই পদক্ষেপ। আগেও দুবার গুটখা-সহ একাধিক তামাকজাত দ্রব্যের বিক্রির উপর নির্দেশিকা জারি করেছিল নবান্ন (Nabanna)। ২০১৩ ও ২০১৯ সালে সেই নির্দেশিকা জারি করা হয়েছিল। কিন্তু নির্দেশই সার, সাধারণ মানুষের মধ্যে সচেতনতার দেখা মেলেনি।

প্রায় এক দশক আগে থেকেই দেশের বিভিন্ন রাজ্যে গুটখা (gutkha) ও তামাকজাত পানমশলার উৎপাদন এবং বিক্রির উপর নিষেধাজ্ঞা (banning) আরোপ হতে শুরু করে। পশ্চিমবঙ্গও এই ধারায় গত কয়েক বছরে একাধিকবার নিষেধাজ্ঞার সময়সীমা বাড়িয়েছে। এই পদক্ষেপগুলি শুধুমাত্র স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগের প্রতিফলন নয়, বরং জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর একটি প্রচেষ্টা।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...