Tuesday, June 23, 2026

SSC নিয়োগ মামলায় অভিযুক্ত প্রসন্নর ১৬৩ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত ED-র!

Date:

Share post:

স্কুল সার্ভিস কমিশনের (SSC) গ্রুপ সি-ডি কর্মী নিয়োগের মামলায় অভিযুক্ত প্রসন্ন রায়ের (Prasanna Kumar Roy) ১৬৩ কোটি ২০ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় এজেন্সি।তালিকায় রয়েছে একাধিক হোটেল, রিসর্টও। শনিবার ইডির (ED) তরফে এই পদক্ষেপের কথা জানানো হয়েছে। বাজেয়াপ্ত করা সম্পত্তি প্রসন্ন ও তাঁর স্ত্রী কাজল সোনি রায়ের নামে রয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

নিয়োগ মামলায় প্রথম থেকেই ‘মিডলম্যান’ চিহ্নিত করা হয়েছিল অভিযুক্ত প্রসন্নকে। তাঁর মাধ্যমেই টাকা এদিক ওদিক করা হতো বলে সন্দেহ ED আধিকারিকদের। দুর্গা ডিলকম প্রাইভেট লিমিটেড নামের একটি সংস্থার মাধ্যমে এসব কাজ করা হতো বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। এই কোম্পানির সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে। অর্থাৎ অভিযুক্তের নিজের সম্পত্তি এবং এই সংস্থার মিলিয়ে মোট ৫৪৪ কোটি ৮০ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। প্রসন্ন এই মুহূর্তে সংশোধনাগারে রয়েছেন। এসএসসি মামলার প্রাথমিকভাবে তিনি সিবিআই-এর (CBI) হাতে গ্রেফতার হলেও পরবর্তীতে আর্থিক দুর্নীতির অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁকে গ্রেফতার করে। তাঁর স্ত্রী এবং ঘনিষ্ঠদের মোট ২৫০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছে। চার্জশিটে ইডির (ED) দাবি, অ্যাকাউন্টগুলিতে ৭২ কোটি টাকা লেনদেন হয়েছে। তদন্তে নেমে প্রসন্নের বিভিন্ন সংস্থায় ২৬ কোটি ১ লক্ষ ৮৯ হাজার ৬৭২ টাকার খোঁজ পায় ইডি। প্রসন্নের দাবি, এই সম্পূর্ণ টাকা কৃষিকাজের সূত্রে তিনি আয় করেছেন। যদিও ইডির দাবি অভিযুক্তির জমিতে কোনও চাষবাস হয়নি, পাশাপাশি তাঁর স্ত্রীর কোনও আয়ের উৎস নেই বলেই জানতে পেরেছেন তদন্তকারীরা। নিয়োগ সংক্রান্ত টাকাই বিভিন্ন অ্যাকাউন্টে রেখেছিলেন প্রসন্ন, অনুমান ইডির।

Related articles

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...