Tuesday, June 23, 2026

শুধুমাত্র ফাটানো যাবে সবুজ বাজি! সময়সীমা বেঁধে দিল কলকাতা পুলিশ

Date:

Share post:

কালীপুজো মানে আলোর উৎসব। সঙ্গে আতশবাজি ফাটানোর টানটান উত্তেজনা। তবে এবার কালী পুজোয় বাজি ফাটানোর পাশাপাশি ছট পুজো এবং নববর্ষের রাতের বাজি ফাটানোর সময়সীমাও বেঁধে দিল কলকাতা পুলিশ। পরিবেশ বান্ধব বাজি ছাড়া অন্য কোনও আতশবাজি ফাটালে তার দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছে পুলিশ। বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সবুজ বাজি ফাটাতে হবে। একই সঙ্গে সময়সীমা উল্লেখ করে দিয়ে কলকাতা পুলিশ ওই বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কালী পূজা বা দীপাবলীর রাতে আটটা থেকে দশটা পর্যন্ত, ছট পুজোর দিন ভোর ছটা থেকে সকাল আটটা পর্যন্ত এবং বড়দিনের আগের রাতে এবং নববর্ষের রাতে রাত ১১:৫৫ থেকে রাত ১২.৩০ টা পর্যন্ত বাজি ফাটানো যাবে।

আরও পড়ুন- ‘ডানা’র দাপট, ঝড়-বৃষ্টিতে তিন জেলায় শস্য হানি ২৫ হাজার হেক্টর জমিতে

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...