Wednesday, June 24, 2026

বদলে যাচ্ছে সরকারি হাসপাতালের পরিকাঠামো, কী কী নির্দেশ স্বাস্থ্য দফতরের?

Date:

Share post:

এবার আর্থিক অনুদান পেতে জেলাশাসকদের পরিকাঠামোগত বাজেট প্রস্তাব তৈরির নির্দেশ দিল ন্যাশানাল হেল্থ মিশন। ষষ্ঠদশ অর্থ কমিশনের স্বাস্থ্যখাতে আর্থিক অনুদান পাওয়ার জন্য ন্যাশানাল হেল্থ মিশন জেলাশাসকদের পরিকাঠামোগত বাজেট প্রস্তাব তৈরির নির্দেশ দিল। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে জেলা হাসপাতালে কী কী প্রয়োজন তার তালিকা করতে বলা হয়েছে।

কী কী করতে হবে

* কেন্দ্রের নির্দেশ মেনে চিকিৎসকদের বিশ্রাম কক্ষ, কনসালটেশন রুম, শৌচালয়, অপারেশন থিয়েটর, লিফট, হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে আগত প্রতিবন্ধী ও প্রবীণদের জন্য উপযুক্ত র‍্যাম্প ও অন্যান্য সুবিধার জন্য সুনির্দিষ্ট প্রস্তাব পাঠাতে হবে।

* জেলাশাসক ও জেলার স্বাস্থ্য আধিকারিকদের কমিউনিটি হেল্থ সেন্টারের পাশাপাশি সেন্ট্রাল রেফারেল ইউনিটের পরিকাঠামো তৈরির জন্য উপযুক্ত প্রস্তাব দিতে হবে।

* স্বাস্থ্য কেন্দ্রে ২৪ ঘণ্টা চিকিৎসা পরিষেবা চালু রাখতে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্য সহায়কদের জন্য কোয়াটার তৈরির বাজেট-সহ বিস্তারিত রিপোর্ট দিতে বলা হয়েছে। এই ধরনের কোয়াটার কতগুলি তৈরি করতে হবে তা জানাতে হবে।

* হাসপাতালে মেডিক্যাল অফিসার বা বিশেষজ্ঞ চিকিৎসকদের বসার উপযুক্ত ব্যবস্থা করার নির্দিষ্ট প্রস্তাব দিতে বা হয়েছে।

* মহকুমা থেকে জেলা হাসপাতালে বেডের সংখ্যা বাড়ানোর জন্য নির্দিষ্ট প্রস্তাব দিতে বলা হয়েছে।

* জেলা ও মহকুমা হাসাপাতালে মা ও শিশুদের চিকিৎসার পরিকাঠামো বিশেষ করে সদ্যজাত শিশুদের জন্য ক্রিটিক্যাল কেয়ার ইউনিট তৈরির কথা বলা হয়েছে।

রাজ্য সরকার ২৮টি মেডিকেল কলেজ ও হাসপাতালের জন্য নিরাপত্তা ও পরিকাঠামোগত উন্নয়নের জন্য ১১৮ কোটি টাকা খরচ করেছে। ইতিমধ্যে রাজ্যের তরফে সিসিটিভি, ওয়াশরুম, রেস্টরুম তৈরি সহ প্রায় ১০০ শতাংশ কাজ শেষও হয়ে গিয়েছে বলে দাবি।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...