Sunday, June 14, 2026

রাজনীতিকেই প্রাধান্য! আর জি করের নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ এড়ালেন শাহ

Date:

Share post:

বাংলায় এসে প্রতি ছত্রে রাজনীতি করে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। নির্বাচন নেই বলেই কী ‘জনদরদী’ অমিত শাহ সাড়া দিলেন না আর জি করের নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে দেখা করার, প্রশ্ন রাজনৈতিক মহলে। যদিও রাজ্যের শাসকদল নির্যাতিতার পরিবারের আবেদনের পর থেকেই দাবি করেছিল সিবিআই তদন্তাধীন আর জি কর ( G Kar Hospital) ধর্ষণ-খুনের মামলায় দ্রুততার জন্য অমিত শাহের অবশ্যই দেখা করা উচিত নির্যাতিতার পরিবারের সঙ্গে।

রবিবার বঙ্গসফরে এসে আর জি কর নিয়ে কার্যত মুখে কুলুপ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর (Minister of Home Affairs)। ইজেডসিসি-(EZCC)র দলীয় কর্মীসভায় বাংলা বিরোধী বক্তব্য রাখতে গিয়ে সন্দেশখালির প্রসঙ্গ তুলতে গিয়ে শেষ পর্যন্ত তাঁর মুখে জায়গা পেল আর জি করের নির্যাতিতার কথা। যদিও তিনি বেমালুম ভুলে গেলেন নির্যাতিতার বাবা-মা তাঁর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন।

আর জি করের ঘটনা সিবিআই (CBI)-এর তদন্তাধীন। এই সময়ে বিচার দেওয়ার এক্তিয়ার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। ফলে এনিয়ে জবাব দিতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাই তাঁর এই পরিবারের সঙ্গে দেখা করা উচিত বলেই দাবি জানিয়েছিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। তিনি জানান, “বিভিন্ন সূত্রে জেনেছি তাঁর বাবা-মা অমিত শাহর সঙ্গে দেখা করতে চেয়েছেন। তাই অমিত শাহর উচিত, রাজনীতি পরে হবে। আগে নির্যাতিতার বাবা-মাকে সময় দেওয়া। তাঁদের কথা শোনা। কারণ তদন্তটা এখন সিবিআইয়ের হাতে।”

Related articles

আজই ইরানের সঙ্গে শান্তি চুক্তি আমেরিকার! বড় ঘোষণা ট্রাম্পের 

পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি কি এবার অতীত হতে চলেছে? বারুদের গন্ধ ভুলে স্বাভাবিক ছন্দে চলবে হরমুজ Strait of...

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...