Wednesday, June 24, 2026

সরকারি মঞ্চে ২০২৬-এর প্রচার! রাজ্য নেতৃত্বে ভরসা হারালেন অমিত, উঠছে প্রশ্ন

Date:

Share post:

বিধানসভা উপনির্বাচনের আগে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শাহী সভা থেকে বিজেপি কর্মী সমর্থকরা উনির্বাচন নিয়ে বার্তা আশা করলেও তা নিয়ে কিছুই বললেন না বিজেপির সেকেন্ড ইন কম্যান্ড। রবিবার বনগাঁর স্থলবন্দরের (land port) উন্নয়নমূলক কর্মসূচি থেকে ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রচারের মধ্যে দিয়ে অমিত শাহ বোঝালেন রাজ্য নেতৃত্বের উপর তাঁর ভরসা নেই।

বনগাঁর পেট্রোপোল স্থলবন্দরকে (Petrapole land port) আন্তর্জাতিক গুরুত্ব দিতে উদ্যোগ নিয়েছে কেন্দ্রের স্থল বন্দর কর্তৃপক্ষ। নতুন যাত্রী টার্মিনাল (passenger terminal) ও মৈত্রী দ্বারের উদ্বোধনে রবিবার বনগাঁ আসেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। সেখান থেকেই অমিত শাহর দাবি, ২০২৬ সালে বাংলায় পরিবর্তন আনুন। কেন্দ্র সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে কেন স্বরাষ্ট্র মন্ত্রীকে (Minister of Home and Affairs) রাজনৈতিক বক্তব্য রাখতে হল, তাও এমন নির্বাচন নিয়ে যা নিয়ে কোনও দামাম রাজ্যে এখনও বাজার কোনও সম্ভাবনাই নেই।

সম্প্রতি লোকসভা নির্বাচনে বাংলার ভরাডুবির পরে বারবার বাংলার বিজেপি নেতৃত্বকে দিল্লিতে ডেকে পাঠিয়েছেন অমিত শাহ। তারপরেও বিভিন্ন কর্মসূচিতে রাজ্য বিজেপির কোন্দল স্পষ্ট। সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পরেও যে কারণে বিজেপির এক ব্যক্তি এক পদ – নীতি মেনে নতুন রাজ্য সভাপতি  (state president) পদও খালি রয়েছে। ফলে এবার রাজ্য নেতৃত্বের উপর ভরসা না করে ব্যাটন নিজের হাতেই তুলে নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী (Minister of Home and Affairs)।

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...