Wednesday, June 24, 2026

‘শামি না থাকায় সুবিধা হবে অস্ট্রেলিয়ার’, বললেন অজি কোচ

Date:

Share post:

সদ্য ঘোষণা হয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দল। ১৮ জনের দলে সুযোগ মেলেনি মহম্মদ শামির। আর শামি না থাকায় টিম অস্ট্রেলিয়ার বড় সুযোগ আর ভারতীয় দলের বড় ক্ষতি হয়েছে বলে মনে করছেন অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। তবে শামির পরিবর্ত হিসাবে থাকা পেসারদের নিয়ে চিন্তায় তিনি।

এই নিয়ে অজি কোচ বলেন, “ শামি না থাকায় ভারতের বড় ক্ষতি হয়েছে। আমাদের ব্যাটারেরা বলেছে ও কত ভয়ঙ্কর বোলার। একটা নির্দিষ্ট লাইন ও লেংথে শামি বল করে। যশপ্রীত বুমরাহর সঙ্গে ওর জুটি খুব ভয়ঙ্কর। শামি না থাকায় কিছুটা হলেও আমাদের সুবিধা হয়েছে।“ এখানেই না থেমে ম্যাকডোনাল্ড আরও বলেন, “ গতবার কী হয়েছে আমরা সকলেই জানি। পরিবর্ত বোলারেরা ভারতকে জিতিয়েছিল। এবারও তাই হতে পারে। তাই পরিবর্তদেরও আমরা হাল্কা ভাবে নিচ্ছি না। ওদের বিরুদ্ধেও আমাদের সতর্ক থাকতে হবে।“

এদিকে ভারতীয় দলে সুযোগ না পাওয়ার পর অবশেষে মুখ খোলেন শামি। তিনি বলেন “ নিজের সোশ্যাল মিডিয়ায় শামি একটি ভিডিও পোস্ট করে বলেন,” প্রতিদিন আরও সুস্থ হয়ে ওঠার জন্য পরিশ্রম করছি। আরও পরিশ্রম করে যাব। ঘরোয়া লাল বলের ক্রিকেট খেলব। সকল ক্রিকেট অনুরাগী ও বোর্ডের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু শীঘ্রই আমি লাল বলের ক্রিকেট খেলার জন্য তৈরি হয়ে যাব।”

আরও পড়ুন- বসুন্ধরা কিংসের প্রস্তুতি শুরু করে দিল লাল-হলুদ, ফুটবলারদের ফিটনেস নিয়ে খুশি নন অস্কার


Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...