Wednesday, June 24, 2026

কিউইদের কাছে ম্যাচ হারতেই দলে কড়া ব্যবস্থা গম্ভীরের

Date:

Share post:

গতকাল নিউজিল্যান্ডের কাছে দ্বিতীয় টেস্ট ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হয় ভারতের। যার ফলে ১২ বছর পর দেশের মাটিতে সিরিজ হাতছাড়া হয় টিম ইন্ডিয়ার। আর এরপরই দলের অন্দরে একগুচ্ছ কড়া নির্দেশিকা আনলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। সূত্রের খবর , তারকা ক্রিকেটারদের জন্য অলিখিত ‘সুবিধা’গুলোও ছেঁটে ফেলা হয়েছে।

জানা যাচ্ছে, গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন কোচিং কমিটি দলের সকল ক্রিকেটারকে একটি নির্দেশ দিয়েছেন। ১ নভেম্বর থেকে টেস্ট শুরু হওয়ার আগে দু’টি অনুশীলন হবে। সেই দু’টি অনুশীলনে প্রত্যেক ক্রিকেটারকে থাকতে হবে। ৩০ ও ৩১ অক্টোবর সেই দু’টি অনুশীলন হবে। কোনও ক্রিকেটার চাইলেও তা এড়াতে পারবেন না। জানা গিয়েছে, দু’দিনই পুরো অনুশীলন হবে। সেখানে প্রত্যেককে ঘাম ঝরাতে হবে।

ভারতীয় দলের প্রথা অনুযায়ী, মাঝে মাঝেই ‘ঐচ্ছিক’ অনুশীলনের ব্যবস্থা থাকে। দলের অধিকাংশ সিনিয়র ক্রিকেটাররাই সেই অনুশীলনে যান না। হোটেলে থেকে হালকা গা ঘামান তাঁরা। সেই ক্ষেত্রেই বাধা আনলেন গম্ভীর।

আরও পড়ুন- কিউইদের কাছে ম্যাচ হারতেই গম্ভীরকে বিশেষ বার্তা শাস্ত্রীর

Related articles

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...