Wednesday, June 24, 2026

দীপাবলির কেনাকাটা? অনলাইন প্রতারণায় সচেতন হওয়ার আবেদন সিপি-র

Date:

Share post:

উৎসবের মরশুমে বাঙালির পকেটে সাইবার টান। বিভিন্ন সাইট থেকে অনলাইন কেনাকাটা (online purchase) করতে গিয়ে বিভিন্ন উপায়ে ঠকে যাওয়ার ঘটনায় বারবার সাইবার থানার (Cyber Police) দ্বারস্থ হতে হয় নাগরিকদের। এবার তাই দীপাবলির (Diwali) আগেই নাগরিকদের অনলাইন কেনাকাটা নিয়ে সতর্ক করলেন কলকাতা পুলিশ কমিশনার (CP) মনোজ ভার্মা (Manoj Verma)।

প্রতিটি অনলাইন লেনদেনের আগে সেই অনলাইন ঠিকানা বিচার করে নেওয়ার বার্তা দেন সিপি (Commissioner of Police) মনোজ ভার্মা। একবারের জায়গায় একাধিকবার যাচাইয়ের পরামর্শও দেন তিনি।

সেই সঙ্গে কলকাতা পুলিশ কমিশনার জানান প্রতারিত হওয়ার পর যত দ্রুত অভিযোগ জানানো যাবে, তত সেই প্রতারিত (fraud) টাকার অঙ্ক ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে। তিনি আবেদন করেন, যেন প্রতারণার (fraud) ঘটনার পর দ্রুত পুলিশে অভিযোগ দায়ের করা হয়। তাতে টাকা উদ্ধারের সম্ভাবনা অনেকটা বেশি থাকে।

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...