Wednesday, June 24, 2026

ফিলিপিন্সে মৌসুমি ঝড় ট্রামির তান্ডব, সাড়ে পাঁচ লাখের বেশি মানুষ বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে

Date:

Share post:

ফিলিপিন্সে মৌসুমি ঝড় ট্রামির আঘাতে  প্রায় ১০০ জনের প্রাণহানির মৃত্যু হয়েছে। আজ রবিবারও একটি হ্রদে তল্লাশি অভিযান চালিয়েছেন ডুবুরিরা। ঝড়ের তাণ্ডবে বিচ্ছিন্ন হয়ে পড়া গ্রামগুলোতেও চলছে উদ্ধার অভিযান।এ বছর দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশটিতে আঘাত হানা সবচেয়ে প্রাণঘাতী ঝড়গুলোর মধ্যে এটি অন্যতম।জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ঝড়ের তাণ্ডব থেকে প্রাণ রক্ষা করতে সাড়ে পাঁচ লাখের বেশি মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছিলেন। এখনো অন্তত ৭০ জন নিখোঁজ রয়েছেন।

সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বিকোল অঞ্চলে। সেখানে ৩৮ জনের মৃত্যু নথিবদ্ধ হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বেশির ভাগই ডুবে মারা গিয়েছেন।বিকোল অঞ্চলের পুলিশের পরিচালক আন্দ্রে ডিজোন এবলেছেন, ‘আমরা এখনো অনেক ফোন পাচ্ছি। আমরা সাধ্যানুযায়ী সবচেয়ে বেশি সম্ভব মানুষকে রক্ষার চেষ্টা করছি। আশা করি, আর কেউ মারা যাবে না।’

ওই অঞ্চলের কয়েকটি এলাকায় অনেক মানুষ এখনও বাড়ির ছাদে বা ওপরের তলায় আটকা পড়ে আছেন বলেও জানান তিনি।রাজধানী ম্যানিলার দক্ষিণের বাতাঙ্গাস এলাকায় নিহতের সংখ্যা বেড়ে ৫৫ হয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক পুলিশপ্রধান জেসিন্ত মালিনাও।বেশির ভাগই মারা গিয়েছেন ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাতের কারণে হওয়া ভূমিধসে চাপা পড়ে। কেউ কেউ গাছচাপা পড়েও মারা গিয়েছেন। ওই অঞ্চলে এখনও অন্তত ২০ জন নিখোঁজ আছেন।








Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...