Saturday, April 4, 2026

স্টেশনে থিকথিকে ভিড়, ট্রেন ধরতে গিয়ে বান্দ্রায় পদপিষ্ট ৯!

Date:

Share post:

রবিবাসরীয় সকালে মুম্বাইয়ের বান্দ্রা স্টেশনে (Bandra Station, Mumbai) বড় বিপত্তি। ট্রেন ধরতে গিয়ে ভিড়ে হুড়োহুড়ির জেরে পদপিষ্ট হয়েছেন ৯ জন যাত্রী, দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাতজন আপাতত স্থিতিশীল হলেও, দুজনের অবস্থা যথেষ্ট গুরুতর। রবিবার ৫টা ৫৬ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে বলে জানা যাচ্ছে।

গোটা ঘটনার ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)। সামনে দিওয়ালি, তাই ছুটির সকালে বাড়ি ফেরার জন্য অনেকেই ট্রেন ধরতে বান্দ্রা স্টেশনে উপস্থিত হন। বিএমসি (বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন) সূত্রে জানা যায়, অসংরক্ষিত কামরায় টিকিট কেটে ওঠার সময় ধাক্কাধাক্কির ঘটনাটি ঘটে। ভিড়ের ঠেলায় অনেকেই প্লাটফর্মে পড়ে যান এবং গুরুতর চোট পান। ভাইরাল ভিডিওতে দেখা গেছে বান্দ্রা স্টেশনে দুজনকে রক্তাক্ত অবস্থায় দেখা গেছে। তাঁদের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। আহতরা সকলেই গোরক্ষপুরের বাসিন্দা বলে জানা গেছে। রেল পুলিশের (RPF) কর্মীদের সঙ্গে যাত্রীরাও উদ্ধারকাজে হাত লাগান। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে বলে মুম্বই রেল সূত্রে খবর।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...