Saturday, April 4, 2026

আগামিকাল এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচে লাল-হলুদের সামনে বসুন্ধরা কিংস, জয়ই লক্ষ্য ইস্টবেঙ্গল কোচের

Date:

Share post:

আগামিকাল এএফসি চ্যালেঞ্জ লিগের পরবর্তী ম্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ বসুন্ধরা কিংস। চলতি মরশুমে সব টুর্নামেন্ট মিলিয়ে টানা ৯ ম্যাচ জয়ের মুখ দেখেনি ইস্টবেঙ্গল। তবে পরপর ৮ ম্যাচে হারের পর এএফসি চ্যালেঞ্জ লিগে ভুটানের পারো এফসির বিরুদ্ধে ড্র, কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরিয়েছে লাল-হলুদ শিবিরে। মঙ্গলবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বসুন্ধরা কিংস। এই ম্যাচটা জিততে না পারলে, টুর্নামেন্ট থেকে কার্যত ছিটকে যাবে ইস্টবেঙ্গল। লাল-হলুদের কোচ অস্কার টানা ছ’টি মরশুম বসুন্ধরার কোচ ছিলেন। ফলে বাংলাদেশের ক্লাবের নাড়ি-নক্ষত্র নিজের হাতের তালুর মতোই চেনেন। আর এই ম্যাচে তাই সাবধানি হয়ে জয়ই লক্ষ্য লাল-হলুদ কোচের।

এই নিয়ে সোমবার মিডিয়ার মুখোমুখি হয়ে অস্কার বলেন, ‘‘পরিস্থিতি সম্পর্কে ফুটবলাররা ওয়াকিবহাল। ওরা জানে, ম্যাচটা জেতা ছাড়া পথ নেই। নিজেদের সেরাটা দিতে তৈরি। “এই ম্যাচটা যে তাঁর কাছে আবেগের ম্যাচ, সেটা গোপন করেননি অস্কার। তিনি বলেন, ‘‘বসুন্ধরাকে ছয় বছর কোচিং করিয়েছি। সাফল্যও পেয়েছি। ওদের অনেক গুরুত্বপূর্ণ ফুটবলার সম্পর্কে আমি জানি। তবে বসুন্ধরায় এখন নতুন কোচ এসেছে। খেলার ধরনেও বদল এসেছে। তবে আমরা কাল শুরু থেকেই তিন পয়েন্টের জন্য ঝাঁপাব।“

পারো ম্যাচের পর ইস্টবেঙ্গল কোচ স্পষ্ট জানিয়েছিলেন, ডিফেন্ডারদের সঙ্গে মিডফিল্ডারদের ব্যবধান কম রাখাই তাঁর লক্ষ্য। বসুন্ধরার মুখোমুখি হওয়ার আগে প্র্যাকটিসে এই বিষয়ে জোর দিয়েছেন অস্কার। পাশাপাশি বাড়তি সময় দিয়েছেন দিয়ামানতাকোস, তালাল, ক্লেটনদের। ফুটবলারদের অস্কারের স্পষ্ট নির্দেশ, সুযোগ নষ্ট করা চলবে না। প্রতিপক্ষের বক্সের ভিতরে আরও তৎপর হতে হবে। আনোয়ার আলি, হেক্টর ইয়ুস্তে, হিজাজি মাহেরদের প্রতি ইস্টবেঙ্গল কোচের টিপস, কিছুতেই গোল হজম করা চলবে না।

আরও পড়ুন- বুধবার বাগানের সামনে হায়দরাবাদ, প্রতিপক্ষকে সমীহ বাগান কোচের


Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...