Tuesday, June 23, 2026

বুধবার বাগানের সামনে হায়দরাবাদ, প্রতিপক্ষকে সমীহ বাগান কোচের

Date:

Share post:

ডার্বি জয়ের রেশ কাটিয়ে আগামী বুধবার আইএসএল-এর পরবর্তী ম্যাচে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। অ্যাওয়ে ম্যাচে বাগানের সামনে হায়দরাবাদ এফসি। শেষ ম্যাচে হায়দরাবাদ মহামেডান স্পোর্টিংকে চার গোলে হারিয়েছে হায়দরাবাদ। যদিও এই পরিসংখ্যান নিয়ে ভাবতে রাজি নন বাগান কোচ জোসে মোলিনা। বরং হায়দরাবাদের কাছ থেকে তিন পয়েন্টের লক্ষ্যের কথা জানালেন তিনি।

হায়দরাবাদ ম্যাচ নিয়ে মোলিনা বলেন, “ ডার্বির পর মানছি বিরতিটা বেশ লম্বা। তবে দলের প্রস্তুতি ভালই রয়েছে। আমরা সম্পূর্ণ প্রস্তুত হয়েই নামব। আগের ম্যাচে খুব ভাল খেলেছে হায়দরাবাদ। আগেও বলেছি আইএসএলে কোনও ম্যাচই সহজ নয়। তাই হায়দরাবাদের বিরুদ্ধেও একটা কঠিন ম্যাচ খেলতে নামব। তার জন্য ভাল করে তৈরি তো হতেই হবে। ৯০ মিনিট নিজেদের সেরাটা দিতে হবে।“

এখানেই না থেমে মোলিনা আরও বলেন, “ আমরা জানি হায়দরাবাদ কতটা সমস্যায় ফেলতে পারে। নিজেদের সেরা ফর্মে রয়েছে তারা। পয়েন্ট টেবিলে যেখানেই থাকুক, কোনও মতেই এটা সহজ ম্যাচ হবে না। জিততে নিজেদের সেরাটা দিতে হবে। তবে আমাদের কৌশল একই রকম থাকবে, এখনই সেটা বদলাচ্ছি না। হায়দরাবাদকে সমীহ করি। ওরা ভাল খেলছে। তবে আমরাও জিততে নামব। নিজেদের কাজ কীভাবে করতে হয় সেটা ভালই জানি।“


Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...