Friday, June 19, 2026

সুকিয়া স্ট্রিট কালীপুজোর উদ্বোধনে শোভন-কুণালের সঙ্গে মঞ্চ ভাগে অধীর অপেক্ষায় বৈশাখী

Date:

Share post:

সুকিয়া স্ট্রিট কালীপুজো এবার ৩৫ বছরে পা দিল। ধনতেরাসের সন্ধেয় বর্ণাঢ্য উদ্বোধন থাকবেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। তবে শুধু পুজো উদ্বোধন নয়, এই অনুষ্ঠানে আর্থিকভাবে পিছিয়ে পড়া প্রায় এক হাজার মানুষের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হবে। সেই কারণেই এই বিষয়টি নিয়ে অত্যন্ত আগ্রহী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ‘বিশ্ব বাংলা সংবাদ’কে তিনি জানালেন, “শুধুমাত্র শোভন বা কুণালদার সঙ্গে মঞ্চ ভাগ করে নেওয়াই নয়, পুজোয় এত মানুষের মুখে হাসি ফোটাতে পারব- এটাতেই আমি খুব এক্সাইটেড।”

নস্টালজিক শোভন চট্টোপাধ্যায়। মেয়র হিসেবে দীর্ঘদিন এই পুজোর সঙ্গে জড়িত ছিলেন তিনি। মাঝখানে রাজনীতির নানা ওঠাপড়ায় কিছুটা ছেদ হয়েছিল। তবে এবার আবার পুরনো পরিবেশে আমন্ত্রণ পেয়ে খুশি শোভন। বৈশাখীর কথায়, আমাদের উৎসব মানে শুধু আড়ম্বর নয়, তা সমাজসেবাও। সমাজের সব ছেড়ে মানুষের সঙ্গে আত্মিক মিলন ঘটে এই সাবেক মাধ্যমেই। উদ্যোক্তারা জানালেন এই অনুষ্ঠানের পাশাপাশি ওয়েব প্লাটফর্মের নতুন সিরিজের প্রমোশনে আসবেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য সহ অনেকে।

আরও পড়ুন- এগিয়ে এল একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার সময়, কবে শুরু?

Related articles

আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

দলের কী পরিস্থিতি? তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম...

জনকল্যাণ শিবিরে কতজনকে পরিষেবা, পরিসংখ্যান প্রকাশ মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারের (Govt of West Bengal) জনকল্যাণ শিবিরে ৫৪টি প্রকল্পের জন্য চার দিন ধরে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শেষ...

FIFA World Cup: হাইতি ম্যাচের আগে চোটের সমস্যায় ব্রাজিল, বদল হবে প্রথম একাদশেও?

প্রথম ম্যাচে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি  ব্রাজিল(Brazil)। মরক্কোর বিরুদ্ধে আটকে যাওয়ার পর শনিবার বিশ্বকাপের(FIFA World Cup) দ্বিতীয়...

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...