Friday, April 3, 2026

ম্যানউইর কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হল হ্যাগকে

Date:

Share post:

ম্যাঞ্চেস্টার ইউনাটেডের কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হল এরিক টেন হ্যাগকে। এদিন এমনটাই জানিয়ে দেওয়া হল ম্যানইউর পক্ষ থেকে। দলের টানা ব্যর্থতার জন্য ম্যাঞ্চেস্টার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে। ২০২২-র এপ্রিলে নেদারল্যান্ডসের আয়াক্স আমস্টারডাম থেকে নিয়ে আসা হয়েছিল টেন হ্যাগকে। অন্তর্বর্তী কোচ হিসাবে কাজ করবেন রুদ ভ্যান নিস্তেলরই।

এদিন ম্যানইউর পক্ষ থেকে বলা হয়, “ এরিক টেন হ্যাগকে ক্লাবে দলের ম্যানেজারের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি ২০২২ সালে এপ্রিল মাসে দায়িত্ব নিয়েছিলেন। তাঁর কোচিংয়ে আমরা দু’টি ঘরোয়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছি। ২০২৩ সালে কারাবাও কাপ এবং ২০২৪ সালে এফএ কাপ জিতেছি আমরা। আমরা এরিকের কাছে কৃতজ্ঞ। ভবিষ্যতের জন্য আমাদের শুভেচ্ছা থাকল। আপাতত অন্তর্বর্তী কোচ হিসাবে কাজ করবেন রুদ ভ্যান নিস্তেলরই। পরবর্তী স্থায়ী কোচ নিয়োগ না হওয়া পর্যন্ত অন্য কোচিং স্টাফদের সহযোগিতায় কাজ চালাবেন নিস্তেলরুই।“

চলতি লিগ টেবিলে বর্তমানে ১৪তম স্থানে আছে রেড ডেভিলসরা। ৯ ম্যাচ থেকে তাদের সংগ্রহ মাত্র ১১ পয়েন্ট। টানা ৮ ম্যাচে জয় নেই ম্যানইউর। ইংলিশ প্রিমিয়ার লিগ ছাড়াও, ইউরোপা লিগেও একই অবস্থা। অবশেষে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে হারতেই ধৈর্যের বাঁধ ভাঙল। রবিবার ওয়েস্ট হ্যামের কাছে ১-২ গোলে হারার পরই হ্যাগকে সরিয়ে দেয় ম্যানইউ।


Related articles

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মমতার

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...