Tuesday, June 23, 2026

‘ডিজিটাল গ্রেফতারি’ নিয়ে কিভাবে ফাঁসায় প্রতারকরা?

Date:

Share post:

নাম ‘ডিজিটাল গ্রেফতারি’ হলেও গ্রেফতারির সঙ্গে কোনও সম্পর্ক নেই । এটি আসলে সাইবার প্রতারণার একটি ফাঁদ। ডিজিটাল গ্রেফতারি’ নিয়ে জালিয়াতদের রমরমা যে ভাবে বেড়েছে তা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে এ বিষয়ে দেশবাসীকে সতর্ক করেছেন। তিনি বলেন, ডিজিটাল গ্রেফতারির জালিয়াতি থেকে সাবধান। আইনে ডিজিটাল গ্রেফতারের মতো কোনও বিষয় নেই। এই ধরনের তদন্তের জন্য কোনও সরকারি সংস্থা ফোন বা ভিডিয়ো কলের মাধ্যমে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে না।’

ডিজিটাল গ্রেফতারি’র প্রতারকেরা কেন্দ্রীয় তদন্তকারী সরকারি সিবিআই, নারকোটিক্স শাখা, আরবিআই, ট্রাই, শুল্ক এবং আয়কর আধিকারিক পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ফোন করেন।
প্রতারকেরা প্রথমে ‘টার্গেট’কে ফোন করে দাবি করেন, ওই ব্যক্তি হয় নিজে কোনও অবৈধ বা নিষিদ্ধ পণ্য পাচার করেছেন বা তাঁর ঠিকানায় কোনও অবৈধ পণ্য পাঠানো হয়েছে। ওই ব্যক্তি সে কথা অস্বীকার করলে পাল্টা বলা হয় যে, তাঁর ফোন নম্বরও অবৈধ কাজে ব্যবহার হয়েছে। এর পর টার্গেটকে ভিডিয়ো কলে মুখ দেখাতে বলা হয়।
আর মুখ দেখালেই বিপদ ।








Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...