Friday, April 3, 2026

তথ্য বিকৃতি! ওয়াকফ ইস্যুতে কল্যাণের প্রতিবাদকে মান্যতা, ওয়াকআউট বিরোধীদের

Date:

Share post:

ওয়াকফ ইস্যুকে (Waqf) বারবার নিজেদের মতো করে পেশ করার চেষ্টা কেন্দ্রের বিজেপি সরকারের। তার জন্য কখনও বিরোধীদের কণ্ঠরোধ, কখনও অপ্রাসঙ্গিক সাক্ষী, কখনও বা বিকৃত তথ্যের সাহায্য নিচ্ছে কেন্দ্রের সরকার। সোমবার সেই অভিযোগে ফের জেপিসি (JPC) বৈঠক ওয়াক আউট (walkout) বিরোধীদের। গত বৈঠকে এভাবেই প্রতিবাদ করার দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে সাসপেন্ড (suspend) হতে হয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। যদিও তারপরেও কেন্দ্রের দ্বিচারিতার ছবিটা বদলায়নি।

জেপিসির (Joint Parliamentary Committee) শেষ বৈঠকে ওয়াকফ বোর্ডের তথ্য দিতে ওড়িশার দুটি স্বেচ্ছাসেবী সংস্থার (NGO) তথ্য পেশ করা শুরু হতেই প্রতিবাদ করেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিজেপির অপ্রাসঙ্গিক যুক্তির প্রতিবাদ করে কোপের মুখে পড়েন তৃণমূল সাংসদ।

তারপরেও ওয়াকফ নিয়ে মিথ্যা পরিবেশন বন্ধ হয়নি বিজেপির। সোমবার বিরোধী সাংসদরা অভিযোগ তোলেন দিল্লির ওয়াকফ বোর্ডের (Delhi Waqf Board) প্রাথমিক রিপোর্ট পুরোপুরি বদলে দেন এমসিডি (MCD) কমিশনার ও ওয়াকফ বোর্ডের প্রশাসক অশ্বিনী কুমার। প্রতিবাদে আপ (AAP), কংগ্রেস (Congress), ডিএমকে (DMK) সংসদরা বৈঠক বয়কট করেন সোমবার। আরও একবার ওয়াকফ বিল নিয়ে কেন্দ্রের দ্বিচারিতা তুলে ধরেন তাঁরা। পরে আবার যোগ দেন বৈঠকে।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...