Sunday, May 17, 2026

ঐতিহ্য-আধুনিকতার মেলবন্ধন কলকাতা, বিশ্বের শিরোপা অর্জনে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ভ্রমণের জন্য আদর্শ। উন্নয়নে সেরা। দূষণমুক্ত পরিবেশেও বিশ্বে সেরা। শহর কলকাতার সেরার শিরোপা অর্জনে অভিনন্দন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সেই সঙ্গে এই শিরোপা অব্যাহত রাখতে নাগরিকদের আহ্বান জানান তিনি।

সম্প্রতি ট্রাভেল প্লাস লিজার (Travel plus Leisure) ম্যাগাজিনের সমীক্ষায় ভ্রমণ পিপাসুদের পছন্দের তালিকায় ১৯ নম্বরে কলকাতা। স্যাভিলস গ্রোথ হাবস ইন্ডেক্সের (Savill’s Growth Hubs Index) সমীক্ষায় দ্রুত উন্নয়নে বিশ্বে একাদশ স্থানে কল্লোলিনী। আবার আইআইটি দিল্লির (IIT, Delhi) গবেষণায় বিশ্বের বিশুদ্ধ মুক্ত বায়ুর শহর হিসাবে কলকাতার স্থান বিশ্বে দ্বিতীয়।

এই পরিসংখ্যান তুলে ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি করেন, “কলকাতা বাস্তবেই অগ্রগতির পথ প্রদর্শক (beacon) হিসাবে উজ্জ্বল। এই শহরের যাত্রা প্রতিফলিত করে কীভাবে ঐতিহ্যের সঙ্গে আধুনিকতা সহাবস্থান করে এবং উন্নয়ন কীভাবে পরিবেশ রক্ষার সঙ্গে হাতে হাত রেখে চলে। প্রত্যেক কলকাতাবাসীর অঙ্গীকার (commitment) ও দৃঢ়তা (resilience) ছাড়া এই পরিচিতি পাওয়া সম্ভব হত না।”

তবে এখানেই শেষ নয়। শহরকে এভাবেই এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা নিয়ে মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায় আহ্বান জানান, “আমরা সকলে মিলে এমন একটি শহর গঠন করছি যা ঐতিহ্যের সম্মান করে, উন্নয়নের সঙ্গে অগ্রগতি বজায় রাখে এবং পরিবেশেরও খেয়াল রাখে। আসুন সকলে আরও উজ্জ্বল, স্বাস্থ্যকর এবং আরও বেশি সমৃদ্ধ কলকাতার সফর করি।”

Related articles

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...

রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ

রবিবার সকালে তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড (Rajdhani Express fire incident)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ...

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...