Tuesday, June 23, 2026

বিরোধীদের চাপে আদমশুমারির পথে বিজেপি সরকার! নির্ধারিত সময়ের ৪ বছর পর গণনা

Date:

Share post:

অবশেষে নির্ধারিত সময়ের ৪ বছর পেরিয়ে জনগণনা অর্থাৎ আদমশুমারি (Census) প্রক্রিয়া করতে চলেছে কেন্দ্রের মোদি সরকার। ১৮৭২ সালে শুরু হওয়া আদমশুমারি রীতি মেনে প্রতি ১০ বছর অন্তর হয় এই জনগণনা। এর আগে ডঃ মনমোহন সিং (Manmohan Singh) এর আমলে ২০১১ সালে শেষ আদমশুমারি (Census) হয়েছিল। কিন্তু মোদি সরকার আসার পর এখনও পর্যন্ত জনগণনা হয়নি। আর এই বিষয়ে বিজেপির (BJP) রাজনৈতিক স্বার্থ জড়িত বলে মনে করেছেন একাংশ। অবশেষে আগামী সেপ্টেম্বর মাস থেকে এই প্রক্রিয়া চালু হতে চলেছে। ২০২৬ সালের মার্চ মাস, এই সময়কালের মধ্যে দেশের সার্বিক জনগণনা রিপোর্ট পাওয়া যাবে কেন্দ্র সরকার সূত্রে খবর।

প্রথা অনুযায়ী প্রতি ১০ বছর অন্তর আদমশুমারি হয়ে থাকে। কিন্তু ২০১১-র পর এ দেশে আর জনগণনা হয়নি। ২০২১ সালে জনগণনা হওয়ার থাকলেও করোনা অতিমারীর জেরে সেটা পিছিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছিল মোদি সরকার। শোনা গিয়েছিল, ২০২৩ সালে জনগণনা হতে পারে। কিন্তু ভোটের আগে সে পথে হাঁটেনি কেন্দ্রের বিজেপি সরকার। সব মিলিয়ে মোদি জমানায় একবারও জনগণনা হয়নি। তাতে সরকারের অন্দরে নানা ধরনের প্রশ্নও উঠছিল।

অর্থনীতিবিদদের একটা অংশ বলছে, এখনও পর্যন্ত মোদি সরকার যাবতীয় যা যা কর্মসূচি নিচ্ছে বা পরিকল্পনা করছে সবটাই সেই ২০১১ সালের তথ্যের উপর ভর করে। ফলে সমস্যায় পড়তে হচ্ছে সরকারি আধিকারিকদেরও। তাছাড়া সরকারের ব্যয় বরাদ্দের ক্ষেত্রেও সমস্যায় পড়তে হচ্ছে। বস্তুত জনগণনার দাবিতে সরকারের অন্দরেও চাপ বাড়ছিল। অবশেষে স্বরাষ্ট্রমন্ত্রক জনগণনার প্রক্রিয়া শুরু করতে চলেছে। এমনটাই দাবি করেছে সংবাদসংস্থা রয়টার্স। সরকারি সূত্রের খবর, মোটামুটিভাবে দেড় বছরের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সেই তথ্য প্রকাশ করা হবে ২০২৬ সালের মার্চে। অর্থাৎ সব মিলিয়ে প্রায় ১৫ বছর বাদে চাপে পড়েই জনগণনার তথ্য প্রকাশ্যে আসতে চলেছে।

গত লোকসভা নির্বাচনে জাতিগত জনগণনার দাবি তুলেছিলেন ইন্ডিয়া জোটের অন্যতম নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। যার প্রভাব পড়েছে হিন্দি বলয়ে। বিশেষ করে উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ভালোমতো ধাক্কা খেয়েছে বিজেপি। রাহুল এখনও জাতিগত জনগণনার দাবি জোরালভাবে জানিয়ে যাচ্ছেন। সরকার জনগণনার সময় জাতির উল্লেখ করে কিনা সেটাই এখন দেখার। সূত্রের খবর, তফসিলি জাতি-উপজাতি এবং অসংরক্ষিতদের মধ্যেও যে বিভাগ রয়েছে, সেগুলো উল্লেখ করা হবে আগামী জনগণনাতে। তাছাড়াও এতদিন ধরে যেসমস্ত ক্যাটেগরি ছিল, সেগুলোও থাকবে।

আরও পড়ুন-WBJDF-এর ব্যাঙ্ক অ্যাকাউন্টের তদন্ত, একতরফা সিদ্ধান্ত বন্ধ: দাবিতে সরব WBJDA

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...