Friday, April 3, 2026

মুম্বইয়ের ওরলি কেন্দ্রে উদ্ধব পুত্রের বিরুদ্ধে মিলিন্দ দেওরাকে প্রার্থী করল শিন্ডের শিবসেনা

Date:

Share post:

উদ্ধব ঠাকরের পুত্র আদিত্য ঠাকরের বিরুদ্ধে দলের রাজ্যসভার সাংসদ মিলিন্দ দেওরাকে প্রার্থী করল একনাথ শিন্ডের শিবসেনা। ফের মুম্বইয়ের ওরলি বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বালাসাহেব ঠাকরের পৌত্র আদিত্য।

প্রসঙ্গত, ওরলি গত দেড় দশক ধরে ‘শিবসেনার দুর্গ’ হিসেবে পরিচিত। ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে সেখানে ৬৭ হাজারেরও বেশি ভোটে জিতেছিলেন আদিত্য। পেয়েছিলেন ৭২ শতাংশেরও বেশি ভোট।

প্রয়াত কংগ্রেসের নেতা মুরলী দেওরার ছেলে মিলিন্দ। মুরলী টানা ৪০ বছর দক্ষিণ মুম্বই লোকসভার সাংসদ ছিলেন। ছিলেন কেন্দ্রীয় মন্ত্রীও। ২০০৪ এবং ২০০৯ সালের লোকসভা ভোটে বাবার ছেড়ে দেওয়া সেই দক্ষিণ মুম্বই কেন্দ্র থেকে কংগ্রেসের প্রতীকে জেতেন মিলিন্দ। মনমোহন জমানায় পূর্ণমন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন।








Related articles

কালিয়াচকের অশান্তির তদন্তে বাংলায় NIA-এর আইজি সোনিয়া

মালদহের কালিয়াচকের (Kaliachak) অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের (NIA Investigation) সিদ্ধান্তের পরেই বাংলায় এলেন আইজি সোনিয়া সিং (IG Sonia Singh)।...

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

এপ্রিলের শুরু থেকেই বাড়ছে গরম, শুক্রবার সকাল থেকে শুষ্ক আবহাওয়ায় চরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে শহরের পারদ...

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...