Saturday, April 4, 2026

ভিনিসিয়াসকে হারিয়ে ২০২৪ ব্যালন ডি’অর চ্যাম্পিয়ন রদ্রি

Date:

Share post:

২০২৪ ব্যালন ডি’অর চ্যাম্পিয়ন রদ্রি। মনে করা হচ্ছিল ২০২৪ ব্যালন ডি’অর ট্রফি উঠতে চলেছে রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়রের হাতে। তবে সব জল্পনা উড়িয়ে ব্যালন ডি’অর খেতাব উঠল রদ্রির হাতে। এদিকে মহিলাদের ব্যালন ডি’অর পেলেন বার্সেলোনা ও স্পেনের আইতানা বোনমাতি। সেরা উঠতি তারকার পুরস্কার কোপা ট্রফি জিতেছেন লামিনে ইয়ামাল।

এতদিন ব্যালন ডি’অরে দাপট ছিল মেসি ও রোনাল্ডোর। গতবারও এই পুরস্কার পেয়েছিলেন বিশ্বকাপজয়ী আর্জেন্তাইন অধিনায়ক। তবে এইবার ছিল চমক। এই বছর এই পুরস্কারের কোনও বিভাগেই নাম ছিল না মেসি ও রোনাল্ডোর। বরং ভিনিসিয়াসকেই ব্যালন ডি’অরের অন্যতম দাবিদার বলে মনে করছিল ফুটবলবিশ্ব। গত মরশুমে তিনি লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও সুপারকোপা জিতেছেন। সব মিলিয়ে ৩১টা গোলও করেছেন রিয়াল মাদ্রিদ তারকা। ২০২৪ ব্যালন ডি’অর চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে ছিলেন রদ্রি, ভিনিসিয়াস জুনিয়র এবং জুড ব্যেলিংহ্যাম। তবে সবাইকে পিছনে ফেলে খেতাব জয় করেন রদ্রি। স্পেনের ইউরো কাপ জয়ের নায়ক ছিলেন তিনি। সেই টুর্নামেন্টের সেরা প্লেয়ারও হন রদ্রি। এছাড়া ম্যাঞ্চেস্টার সিটির ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই মিডফিল্ডারের।

এদিকে মহিলাদের ব্যালন ডি’অর জয় করেছেন বার্সেলোনা ও স্পেনের আইতানা বোনমাতি। সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ। সেরা কোচ হয়েছেন কার্লো আন্সেলোত্তি। সেরা গোলরক্ষকের পুরস্কার ইয়াসিন ট্রফি জয় করেছেন আর্জেন্তিনার এমিলিয়ানো মার্টিনেজ। সেরা স্ট্রাইকার অর্থাৎ গার্ড মুলার ট্রফি যুগ্মভাবে জিতলেন হ্যারি কেন ও কিলিয়ান এমবাপে।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...