Wednesday, June 24, 2026

দিল্লিগামী যাত্রীবাহী ট্রেনে বিস্ফোরণ! ঘটনাস্থলে বম্ব স্কোয়াড 

Date:

Share post:

যত দিন যাচ্ছে রেল সফর যেন আতঙ্কের আরেক নাম হয়ে দাঁড়াচ্ছে। এবার হরিয়ানা থেকে দিল্লিগামী যাত্রীবাহী ট্রেনে বিস্ফোরণ (Blast in Haryana to Delhi passenger train)! সোমবার বিকেলের এই ঘটনায় চারজন গুরুতর জখম হয়েছেন বলে এখনও পর্যন্ত খবর মিলেছে। ট্রেনটি রোহতক স্টেশন (Rohtak Station) থেকে বিকেল ৪.২০ নাগাদ রওনা দেয়ার কিছুক্ষণ পরেই আচমকা বিস্ফোরণের জেরে সংশ্লিষ্ট কোচে আগুন লেগে যায়। শাম্পলা স্টেশনের কাছে দাঁড় করানো হয় ট্রেনটিকে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।

 

ট্রেন সফরে একের পর এক দুর্ঘটনার খবর বারবার শিরোনামে এসেছে। আলোর উৎসবের আগেই ফের এক ট্রেন দুর্ঘটনা, তবে এবার বিস্ফোরণ হল কোচের মধ্যেই। এই ঘটনায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে রেলের ওই নির্দিষ্ট কোচটি ধোঁয়ায় ঢেকে যায়। তারপরই আগুনের ফুলকি দেখা যায় ( এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)। প্রাথমিকভাবে অনুমান কোনও এক যাত্রী ওই ট্রেনে প্যাকেটে করে প্রচুর পরিমাণে পটাশ ও সালফার নিয়ে যাচ্ছিলেন। এখান থেকেই অসাবধানতাবশত বিস্ফোরণ। রেলওয়ে পুলিশ ফোর্স (RPF )ও রোহতক পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে। পাশাপাশি বম্ব ডিসপোসাল স্কোয়াডও সেখানে পৌঁছে যায়। নাশকতামূলক কোন চক্রান্তের জেরে এই ঘটনা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...