Friday, June 26, 2026

বিষ্ণোই গ্যাং-এর নিশানায় নাবালক! সলমন-জিশানের পরিবারকে তোলার হুমকি দিয়ে ধৃত ১

Date:

Share post:

এবার গ্যাং-এর নিশানায় নাবালক সন্তগুরু! পাশাপাশি মহারাষ্ট্রের এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে খুনের সপ্তাহ দুয়েকের মধ্যে তাঁর ছেলে জিশান ও সলমন খানের (Salman Khan) পরিবারকে তোলা চেয়ে হুমকি দিল লরেন্স বিষ্ণোই-এর (Bishnoi) গ্যাং। সেই ঘটনায় ইতিমধ্যেই দিল্লির (Delhi) কাছে নয়ডা থেকে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।
আধ্যাত্মিক প্রচারের জন্য সোশাল মিডিয়ায় ভাইরাল অভিনব আরোরা। তাঁর পরিবারের অভিযোগ ১০ বছরের ওই বালককে খুন করে ফেলার হুমকি দিয়েছে বিষ্ণোই (Bishnoi) গ্যাং-এর সদস্যরা। অভিনবের মা জ্যোতি আরোরার অভিযোগ, সোমবার তাঁদের কাছে ফোন কল আসে। কিন্তু সেই কল ধরতে না পারায় হোয়াটস অ্যাপে ভয়েস মেসেজে হুমকি দেওয়া হয়। জ্যোতির কথায়, ঈশ্বরভক্তি ছাড়া আর কিছুই করে না তাঁদের ছেলে। কেন তাকে খুনের হুমকি দেওয়া হল তা নিয়ে ধোঁয়াশায় অভিনবরের পরিবার। ঘটনায় আতঙ্কে তারা।এদিকে ২৫ অক্টোবর রাতে জিশান ও সলমনকে ফোন করে টাকা চাওয়ার হুমকি দেওয়া হয় বলে মুম্বই পুলিশ সূত্রে খবর। জিশান সিদ্দিকির অফিস থেকে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। যার ভিত্তিতে মামলা দায়ের করেছে পুলিশ। সেই ঘটনায় নয়ডা থেকে এক ২০ বছরের যুবককে গ্রেফতার করেছে পুলিশ।







Related articles

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...