Sunday, April 5, 2026

মেট্রোর টানেলে মৃত ২ শ্রমিক, রক্ষণাবেক্ষণের অভাব পাটনা মেট্রোয়!

Date:

Share post:

রেলের সামগ্রিক ব্যবস্থায় রক্ষণাবেক্ষণের সমস্যা প্রতিদিন বিভিন্ন ঘটনায় সামনে আসে। এবার রেলের ঠিকাদার সংস্থার কাজ ও ব্যবহৃত সামগ্রীর মান নিয়ে প্রশ্ন উঠল টানেলে কাজ করার সময় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায়। পাটনা মেট্রোর (Patna Metro) টানেলে কর্মরত অবস্থায় মৃত্যু হল দুই শ্রমিকের। গুরুতর আহত আরও ৮ শ্রমিক। ঘটনা স্বীকার করে নিয়েছে নির্মাণকারী সংস্থাও।

সোমবার অনেক রাতে পাটনা মেট্রোর (Patna Metro) টানেলে কাজ করছিলেন শ্রমিকরা। সেই সময় লোকো মেশিন (loco machine), যা নির্মাণ কাজের সামগ্রী বয়ে নিয়ে যায়, সেই মেশিনটি ব্রেক ফেল (brake fail) করে। যান্ত্রিক ত্রুটির জন্য মেশিন ব্রেক ফেল করে লোকো মেশিনটি, দাবি শ্রমিকদের। সেখানে নির্মাণ সংস্থার রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (Delhi Metro Rail Corporation) এই মেট্রোর রুটের কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থা।

ব্রেক ফেল (brake fail) হওয়ায় লোকো মেশিনটি (loco machine) দ্রুত গড়িয়ে আসে সেই সময় টানেলে (tunnel) কর্মরত শ্রমিকদের উপর। ঘটনার আকস্মিকতায় কোনওভাবেই সরে যাওয়া সম্ভব ছিল না শ্রমিকদের পক্ষে। মেশিনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনে। পরে পাটনা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে।

Related articles

একদিনে এসআইআরের বলি ২: রিষড়ার পরে কালনায় মৃত্যু বৃদ্ধের

নির্বাচন কমিশনের (Election Commission) এসআইআর প্রহসন কেড়ে নিল আরও এক বাংলার নাগরিকের প্রাণ। সাপ্লিমেন্টারি তালিকায় নাম না থাকায়...

ভবানীপুরে বাড়ির সামনে হামলা! মনোনয়নে বিজেপির অসভ্যতার মুখোশ খুললেন মমতা

বহিরাগত বিজেপির নেতারা বাংলায় যে সংস্কৃতি বয়ে আনছে আদতে তাতে যে বাংলার সংস্কৃতিরই অপমান, একাধিকবার প্রমাণিত হয়েছে। বিরোধী...

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...