Wednesday, June 24, 2026

সক্রিয় হচ্ছে ‘ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স’, ১৩ রাজ্যে ঝড়-বৃষ্টির সতর্কতা!

Date:

Share post:

দুর্যোগ থেকে রেহাই নেই, এবার ওয়েস্টার্ন ডিস্টার্বেন্সের (Western Disturbance) সক্রিয়তার জেরে আবহাওয়ার বড়সড় রদবদলের ইঙ্গিত দিল IMD। চলতি সপ্তাহে দেশের ১৩ রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা! বাংলা (West Bengal Weather) কি রয়েছে সেই তালিকায়?

মৌসম ভবনের দেওয়া তথ্য অনুযায়ী আগামী ৩০ অক্টোবর অর্থাৎ বুধবার পর্যন্ত গোয়া, পূর্ব মধ্য প্রদেশ, ছত্তিশগড়, মধ্য মহারাষ্ট্র এবং কঙ্কনের মতো রাজ্যগুলিতেও বজ্রপাত এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ তামিলনাড়ু, কেরল, পুদুচেরি এবং লাক্ষাদ্বীপে মাঝারি বৃষ্টি হবে।পশ্চিমী ঝঞ্ঝার জেরে আগামী কয়েকদিনে উত্তর ভারতে ভিজবে। যদিও দেশের উত্তর-পূর্ব, মধ্য, পশ্চিম এবং উত্তর-পশ্চিমে থাকা রাজ্যের আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে। ঘূর্ণিঝড় ‘ডানা’র প্রভাবে দেশের একাধিক রাজ্যে গত সপ্তাহে ভারী বর্ষণ হয়েছে। সব থেকে বেশি প্রভাব পড়েছে ওড়িশা এবং বাংলায়। মৌসম ভবনের পূর্বাভাসে বলা হয়েছে, ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স সক্রিয় হলে আবহাওয়ার পরিবর্তন হতে পারে, এছাড়া বাংলায় প্রত্যক্ষ কোনও প্রভাব নেই। দীপাবলির পর উত্তরাখণ্ডে শীতের তীব্রতা বাড়লে সেই আঁচ পড়বে এখানেও। আলিপুর আবহাওয়া দফতরের তরফে এখনই শৈত্য প্রবাহের কোনও ইঙ্গিত মেলেনি।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...