Friday, April 3, 2026

মুর্শিদাবাদের কাশিমনগরে লক্ষ্যভ্রষ্ট গুলি, প্রাণ হারালেন ব্যবসায়ী

Date:

Share post:

সাতসকালে শুট আউট। বুধবার সকালে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল ব্যবসায়ীর। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) সুতির কাশিমনগরে। পুলিশ (Police) সূত্রে খবর, ৪০ বছর বয়সী ওই ব্যক্তির নাম ইয়াদ শেখ ওরফে বিশু। বাড়ি সুতির কাশিমনগরে (Suti)।স্থানীয় সূত্রে খবর, ভরা বাজারের এক কোণে জড়ো হয়ে হঠাৎই এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। তবে সেগুলি লক্ষ্যভ্রষ্ট হয়। সেই সময়ে ইয়াদ ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। গুলি ইয়াদের গায়ে লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এদিকে, ভরা বাজারে গুলি চলায় মুহূর্তের মধ্যে লোকজন দৌড়াদৌড়ি শুরু করে দেন। ভিড়ের মধ্যে পালিয়ে যায় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় ইয়াদকে সুতি হাসপাতালে (Suti Goverment Hospital) নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।এরপর ঘটনাস্থলে পৌঁছায় সুতি থানার বিশাল পুলিশ (Police) বাহিনী। এলাকায় তল্লাশি চালাতেই অভিযুক্তদের বাইক উদ্ধার করে পুলিশ। যদিও এখনও পর্যন্ত অভিযুক্তদের কাউকে গ্রেফতার (Arrest) করতে পারেনি পুলিশ। কেন ওই ব্যবসায়ীর (Business) উপর গুলির চালানো হল, তার সঠিক কারণও এখনও জানতে পারেনি পুলিশ। ঘটনার তদন্ত করে দেখছে সুতি থানার পুলিশ। এদিকে সাতসকালে এমন একটি ঘটনায় স্বাভাবিক ভাবে আতঙ্কিত এলাকার বাসিন্দারা।







Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...