Saturday, April 4, 2026

বাড়ির পুজো ৪৭ বছরে পা, ভিডিও পোস্ট করে দীপাবলি-কালীপুজোর শুভনন্দন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কলকাতার বিভিন্ন কালী পুজোর উদ্বোধন করেই রাজ্যবাসীকে দীপাবলি ও কালীপুজোর শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। জানিয়েছিলেন তাঁর বাড়িতেও প্রতিবছর কালীপুজো (KaliPujo) হয়। বুধবার সন্ধেয় সোশ্যাল মিডিয়ায় বাড়ির কালীপুজোর ভিডিও পোস্ট করে রাজ্যবাসীকে শুভনন্দন জানালেন মুখ্যমন্ত্রী। জানান, এই বছর তাঁর বাড়ির পুজো ৪৭ বছরে পা দিল।

১৯৭৮ সালে প্রথম বাড়িতে কালীপুজো শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) মা গায়ত্রী দেবী। সেই রীতি মেনে এখনও প্রতিবছর বাড়িতে কালীপুজোর আয়োজন করেন বাংলার মুখ্যমন্ত্রী। নিজে হাতে রান্না করেন ভোগ। পুজোর সব খুঁটিনাটি দাঁড়িয়ে থেকে তদারকি করেন তিনি। একই সঙ্গে চলে অতিথি আপ্যায়ন।

বিগত বছরগুলির পুজোর ভিডিও এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মমতা। লেখেন, “আমার বাড়ির ব্রহ্মময়ীর চরণে শতকোটি প্রণাম জানাই। মায়ের স্নেহাশিসে মা-মাটি-মানুষের কল্যাণ হোক – এই প্রার্থনা আমার। ১৯৭৮ সালে প্রথম আমার মা এই পুজো শুরু করেন। এই বছর তা ৪৭ বছরে পা দিল। আমি যেন আজীবন এইভাবেই মায়ের সেবা করতে পারি – মায়ের চরণে এই কামনা আমার।
সকলকে জানাই দীপাবলি এবং কালীপুজোর আগাম আন্তরিক শুভনন্দন।”

আরও পড়ুন- রেকর্ড দূষণ! দেওয়ালি-ছটপুজোের আগে দুশ্চিন্তার ছাপ দিল্লির যমুনার জলে

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...