Wednesday, May 13, 2026

আইপিএলে বাড়ছে রিটেনশন তালিকা জট! কলকাতা, দিল্লি, গুজরাটে অধিনায়ক বদলের সম্ভাবনা

Date:

Share post:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) নিলামের আগে ঘর ভাঙছে বড় বড় দলের। কোথাও নতুন অধিনায়কের ভাবনা আবার কোথাও আগের সিজনের পারফরমেন্সের উপর ভিত্তি করে এবারে প্লেয়ার কেনা- বেচার প্ল্যানিং শুরু হয়েছে। আর এতেই বাড়ছে রিটেনশন তালিকা জট। গত মরশুমে শাহরুখ খানের দল চ্যাম্পিয়ন হয়েছে শ্রেয়স আইয়ারের (Shreyash Iyer)নেতৃত্বে। প্রথম একাদশের চৌহদ্দিতে থাকা প্রায় সব ক্রিকেটারই দুর্দান্ত পারফর্ম করার কারণে, কেকেআর (KKR)কর্তা সেই টিম ধরে রাখতে চাইবেন। কিন্তু শোনা যাচ্ছে শ্রেয়স এইবার নিলামে ফিরতে চাইছেন। সেক্ষেত্রে তিনি না থাকলে রিঙ্কু সিং (Rinku Singh)ক্যাপ্টেন হতে পারে এমন ভাবনা চিন্তাও ঘোরাফেরা করছে বলা শোনা যাচ্ছিল। সূত্রের খবর আরও একবার আইপিএল জয়ী ক্যাপ্টেনের সঙ্গে কথা বলতে চাইছে টিম। বুধেই হবে মিটিং। নিতান্তই তিনি রিটেন হতে না চাইলে তাঁর জন্য আরটিএমও ব্যবহার করতে পারে নাইটরা। সেই সঙ্গে হর্ষিত রানারও (Harshit Rana) রিটেন হওয়ার সম্ভাবনা রয়েছে। রানাকে আনক্যাপড ক্রিকেটার হিসাবে পাচ্ছে কলকাতা নাইট রাইডারস।

গুজরাট টাইটান্স (GT) প্রথমবার IPLখেলতে নেমে হার্দিকের (Hardik Pandya)নেতৃত্বে চমকে দিয়েছিল। কিন্তু গত মরসুমে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হয়েছে। আর গুজরাট তরুণ শুভমন গিলের (Shubhman Gill) অধিনায়কত্ব বিশেষ কিছু করে উঠতে পারেনি। মেগানিলামের আগে অবশ্য আগেরবারের দলটাকেই ধরে রাখতে চাইছে গুজরাট ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে নেতৃত্বে বদল নাও আসতে পারে। শুধু তাই নয় আফগান তারকা স্পিনার রশিদ খানকেও (Rashid Khan)ছাড়তে চাইছে না দল। তাই রিটেনশন তালিকায় গিল এবং রশিদের মধ্যে কাকে রাখা হবে তা নিয়ে জটিলতা বাড়ছে। প্রথম রিটেনশন ক্রিকেটারকে সর্বোচ্চ ১৮ কোটি টাকা দেওয়া যেতে পারে। তাহলে দ্বিতীয়জনের ক্ষেত্রে টাকার অঙ্কটা প্রায় ৪ কোটি পর্যন্ত কমতে পারে। এই নিয়ে আলোচনা- চিন্তা ভাবনা করছে ম্যানেজমেন্ট। তবে শোনা যাচ্ছে সাই সুদর্শন (Sai Sudarshan)ও রাহুল তেওয়াটিয়াকেও রিটেন করা হবে।

দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)নিয়েও সমস্যা বাড়ছে। জাতীয় দলের নির্ভরযোগ্য কিপার- ব্যাটার ঋষভ পন্থ (Risabh Panth) দীর্ঘ প্রায় আট বছরের সম্পর্ক ভেঙ্গে বেরিয়ে আসতে চান বলে শোনা যাচ্ছে। আসলে পন্থ আইপিএলে অধিনায়ক হিসেবে খেলতে চান অথচ দিল্লির টিম ম্যানেজমেন্ট তাঁকে ওই পদে রাখতে চাইছে না। ফলে রিটেনশন তালিকায় নিজেই থাকতে চাইছেন না ঋষভ। সেক্ষেত্রে তারকা ক্রিকেটার যদি নিলামের রাস্তায় হাঁটেন তাতে CSK, RCB এবং LSG অবশ্যই তাঁকে পেতে চাইবে। অন্যদিকে অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদবকে রিটেনশন তালিকাতেই রাখতে চাইছে দিল্লি ক্যাপিটালস।

Related articles

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...