Saturday, April 4, 2026

অপ্রতিরোধ্য স্মৃতি মান্ধানা, ODI সেঞ্চুরিতে টপকে গেলেন মিতালিকে!

Date:

Share post:

চলতি বছরে কোনভাবেই আটকানো যাচ্ছে না স্মৃতি মান্ধানাকে (Smriti Mandhana)। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের খারাপ স্মৃতি অতীত, দেশের মাটিতে ODI সিরিজে টি২০ বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে দিল টিম ইন্ডিয়া। নজির গড়লেন স্মৃতি। ভারতীয় মহিলা ব্যাটার ৭ ওয়ানডে ম্যাচে তৃতীয় সেঞ্চুরি করে টপকে গেলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার মিতালি রাজকে (Mitali Raj)!

কয়েক সপ্তাহ আগে মরুদেশে খেলতে গিয়ে নিউজিল্যান্ডের কাছে প্রথম ম্যাচে বিপর্যস্ত অবস্থা হয়েছিল হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানাদের। ঘরের মাঠে রোহিত- বিরাটরাও (Rohit Sharma- Virat Kohli)কিউইদের কাছে তিন ম্যাচের সিরিজে ২-০-তে পর্যুদস্ত। কিন্তু ঘুরে দাঁড়ালেন নীল জার্সির মহিলা ক্রিকেটাররা। প্রথমে ব্যাট করতে নেমে ২৩২ রানেই অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড (NZ)। ব্রুক হ্যালিডের ৮৬ রান ছাড়া আর সেভাবে কেউ দাঁড়াতে পারেননি। জবাবে ব্যাট করতে নেমে সহ অধিনায়ক তথা ওপেনার স্মৃতি শুধু যে সেঞ্চুরি করেছেন তাই নয়, তাঁর এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের অর্ধশতরানে ভর দিয়ে ৪৪.২ ওভারের মধ্যেই হাতে ৬ উইকেট বাকি রেখেই সহজে ম্যাচ জিতে নেয় ভারতীয় মহিলা ব্রিগেড। তৃতীয় ওডিআইতে (ODI) সেঞ্চুরি করে মিতালিকে পেরিয়ে গেলেন স্মৃতি! প্রাক্তন ভারতীয় অধিনায়কের সংগ্রহে ছিল ৭টি শতরান, বর্তমান সহ-অধিনায়কের ঝুলিতে ৮টি সেঞ্চুরি। সাত ম্যাচ খেলে এই নিয়ে তিন তিনটে শতরান করেছেন তিনি। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, স্মৃতি এই মুহূর্তে যে ফর্মে রয়েছেন তাতে মেগ ল্যানিংয়ের ১৫টি শতরানের রেকর্ড খুব তাড়াতাড়ি ভেঙে ফেলবেন ভারতীয় মহিলা ব্যাটার।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...