Saturday, April 4, 2026

মানা হবে না কেন্দ্রের অমানবিক কোনও শর্ত! আবাসে নিখুঁত তালিকা তৈরিতে সক্রিয় রাজ্য

Date:

Share post:

কেন্দ্রের আবাস যোজনা প্রকল্প থেকে বঞ্চিত এ-রাজ্য। নিজস্ব কোষাগার থেকেই ওই প্রকল্পে গৃহহীনদের ‘বাংলার বাড়ি’ তৈরি করার উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ওই প্রকল্পে কেন্দ্রীয় সরকারের আরোপিত অমানবিক কোনও শর্ত মানা হবে না বলে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এবার এই বিষয়টি নিয়ে নতুন করে নড়েচড়ে বসেছে রাজ্য সরকার কেন্দ্রীয় প্রকল্পের শর্তের জাঁতাকলে পড়ে যাতে গরিব মানুষ ওই প্রকল্প থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করার নির্দেশ দিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ।

রাজ্যে ৫ জেলা বাদ দিয়ে আবাসের চূড়ান্ত পর্যায়ের সমীক্ষা চলছে। পুরনো তালিকায় থাকা ৩৬ লক্ষ উপভোক্তার মধ্যে কতজন এখনও বাড়ি তৈরির টাকা পাওয়ার উপযুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার পর্যন্ত ১৪ লক্ষ ৪০ হাজার উপভোক্তার ক্ষেত্রে যাচাইয়ের কাজ শেষ হয়েছে। এর মধ্যে ২১.৪৩ শতাংশের নাম বাদের তালিকায় রয়েছে প্রাথমিকভাবে। আর সেই নাম বাদের বিষয়টি সামনে আসতেই জেলায় জেলায় সমীক্ষকদের ঘিরে বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। সেই খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে যেতেই তিনি নির্দেশ দেন, বিষয়টি আরেকবার ভাল করে খতিয়ে দেখতে। সেই নির্দেশের জেরে এদিন দুপুরে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ প্রতিটি জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেন। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত দফতরের আধিকারিকেরাও। সেই বৈঠকেই মুখ্যসচিব জানিয়ে দেন, যাঁদের নাম সমীক্ষায় বাদ গিয়েছে, তাঁদের মধ্যে যোগ্য কেউ বাদ গেলেন কি না তা খতিয়ে দেখতে অভিজ্ঞ আধিকারিকদের দিয়ে পুনরায় যাচাই করাতে হবে।

আরও পড়ুন- বাড়ির পুজো ৪৭ বছরে পা, ভিডিও পোস্ট করে দীপাবলি-কালীপুজোর শুভনন্দন মুখ্যমন্ত্রীর

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...