Friday, February 20, 2026

উৎসবের আগে দুই উড়ালপুলে জোড়া দুর্ঘটনা, মৃত ১

Date:

Share post:

আলোর উৎসবে মেতে ওঠার আগেই শহরে জোড়া দুর্ঘটনা। দুই দুর্ঘটনাই শহরের দুই গুরুত্বপূর্ণ উড়ালপুলে (flyover)। সম্প্রীতি উড়ালপুলে মৃত্যু হল এক বাইক আরোহীর। যদিও মা উড়ালপুলে দুর্ঘটনায় মৃত্যু এড়ানো গিয়েছে। তবে দুই দুর্ঘটনার কারণে ব্যস্ত দিনের সকাল থেকে দীর্ঘ সময় বন্ধ থাকে দুই গুরুত্বপূর্ণ সেতু।

বুধবার ভোরে মহেশতলার (Maheshtala) সম্প্রীতি উড়ালপুলের (Sampriti flyover) উপর মুখোমুখি সংঘর্ষ হয় একটি মালবাহী গাড়ির সঙ্গে একটি বাইকের। কলকাতা থেকে বজবজের দিকে যাওয়ার সময় বাইকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। নুঙ্গি থেকে বাজি কিনে ফিরছিলেন অভিজিৎ হালদার (২০) ও তাঁর ভাই সৌভিক (১০)। মালবাহী গাড়ির সহকারি চালকও আহত হন। ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক অভিজিৎকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন সৌভিক।

অন্যদিকে সায়েন্স সিটির দিক থেকে মা উড়ালপুলে ওঠার পরে একটি ট্যাক্সি ও একটি প্রাইভেট গাড়ির দুর্ঘটনা ঘটে। উড়ালপুলের উপরে ট্যাক্সিটি হঠাৎ দাঁড়িয়ে গেলে পিছনে গাড়িটি দ্রুত গতিতে থাকায় ট্যাক্সিতে ধাক্কা মারে। তবে গাড়িটির এয়ারব্যাগ খুলে যাওয়ার বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। পরে প্রগতি ময়দান থানার পুলিশ আহত চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

spot_img

Related articles

বলাগড়ে ছেলে ধরা সন্দেহে গণপিটুনি: ২৫ জন দোষী, দু’জনের যাবজ্জীবনের সাজা ঘোষণা

হুগলির (Hooghly Violence) বলাগড়ে ছেলে ধরা সন্দেহে মা-মেয়ে ও তাঁদের গাড়ির চালককে পুড়িয়ে খুনের চেষ্টার ঘটনায় ২৫ জনকে...

সন্তানহারানোর অনুভূতি! প্রতীক উরকে নিয়ে ‘সেন্টিমেন্টাল তাস’ সেলিমের

দল ছেড়ে তাঁকেই সব থেকে বেশি নিশানা করেছিলেন প্রতীক উর রহমান। শুক্রবার, সাংবাদিক বৈঠক করে সেন্টিমেন্টাল তাস খেললেন...

নতুন সম্পর্কে ঈশান! মাহিকার জন্মদিনে নাচলেন সতীর্থের বোনের সঙ্গে

টি২০ বিশ্বকাপের মধ্যেই এসছে ঈশান কিষাণের (Ishan Kishan) বিয়ের খবর। অদিতি হন্ডিয়াকে নিয়ে ঈশানের (Ishan Kishan) পরিবারের মতভেদের...

বেকারত্বে শীর্ষে ডবলইঞ্জিনের রাজ্য, বাংলায় হার মাত্র ৩.৬%

বাংলা কর্মসংস্থানে এগিয়ে। তাই বেকারত্বের হারও বিজেপি-রাজ্যের (BJP Ruled State) তুলনায় বাংলায় অনেক কম। কেন্দ্রীয় পরিসংখ্যানই বলছে সে...