Tuesday, June 23, 2026

‘ডায়েট’ নিয়ন্ত্রণেই মৃত্যু! চলে গেল বিশ্বের সবচেয়ে ‘মোটা’ বিড়াল

Date:

Share post:

বিশ্বের সবচেয়ে নাদুসনুদুস বিড়ালটা আর নেই (worlds fattest cat dies)! ওজন কমাতে গিয়ে ‘ক্রশিক’ নামের বিড়ালের মৃত্যুর খবর রীতিমতো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। বিস্কুট, স্যুপ, পছন্দের খাবার খেয়ে ওজন হয়েছিল ১৭ কেজি। ওজন কমাতে ডায়েট সেন্টারে ভর্তি করানো হয়েছিল তাকে। একলাফে তিন কেজি ওজন কমাতে গিয়েই কি বিপত্তি! মার্কিন সংবাদমাধ্যমের দাবি, হঠাৎই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিল বিড়ালটি। মাল্টি অর্গ্যান ফেলিওরের কারণেই সে মারা গিয়েছে বলে প্রাথমিকভাবে জানাচ্ছেন পশু চিকিৎসকরা।

বিশ্বের সবচেয়ে মোটা বিড়ালের মৃত্যুর কারণ ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। প্রাণীটির প্লীহা বা অন্য কোনও অঙ্গে ক্যানসার হয়েছিল বলে জানা গেছে। কিন্তু স্থূলকায় বিড়ালের চর্বির আড়ালে কোথায় ক্যানসারের লক্ষণযুক্ত টিউমার ছিল তা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন এত কিছুর পরেও বিড়ালটি সুস্থ ছিল। কিন্তু ওজন কমানোর চক্করে পড়ে, নাকি ওজন বেড়ে যাওয়া থেকেই অসুস্থ হয়ে পড়ে সে তা জানা যাবে ময়নাতদন্তের পরেই।

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...