Saturday, June 6, 2026

কালীঘাটের শুরু লক্ষ্মীপুজো, ভবতারিণীর দর্শনে সকাল থেকে লম্বা লাইন দক্ষিণেশ্বরে

Date:

Share post:

নির্ঘণ্ট মেনে রাজ্যের সব কালীতীর্থে দীপান্বিতা দেবীর পুজোর (Kalipuja) প্রস্তুতি। সকাল থেকে লম্বা লাইন শ্রীরামকৃষ্ণ(Sri Ramakrishna)স্মৃতি বিজড়িত দক্ষিণেশ্বরে (Dakshineswar)। সকালে মঙ্গল আরতির পর থেকেই ভবতারিণীর পুজো শুরু হয়েছে। দক্ষিণেশ্বরে শাক্ত, বৈষ্ণব এবং শৈব এই তিন ধারার পুজো একসঙ্গে হয়, যা কার্যত বিরল। কালী পুজো শাক্ত মতে, বৈষ্ণব মতে রাধা কৃষ্ণের পুজো এবং বারো মন্দিরে শৈব মতে মহাদেবের পুজো হয়। সকাল থেকেই লম্বা লাইন মন্দিরে। আজ সারাদিন ভক্তরা পুজো দিতে পারবেন। দুপুরের আরতির পর ভোগ নিবেদন করা হবে দেবীকে। ভোগে রয়েছে, ভাত ও ঘি ভাত, পাঁচ রকমের তরকারি, পাঁচ রকমের ভাজা ও পাঁচ রকমের মাছ। একই সঙ্গে রয়েছে চাটনি, পায়েস এবং পাঁচ রকমের মিষ্টি। এরপর মন্দির কিছুক্ষণের জন্য বন্ধ থাকবে। রাত ন’টায় অন্য ভোগ নিবেদন করা হবে। অন্নভোগে থাকবে লুচি, ছানার তরকারি, রাবরি-সহ পাঁচ রকমের মিষ্টি। একসময় এই মন্দিরে বলি হত। দক্ষিণেশ্বরে বলি প্রথা নিষিদ্ধ তাই এখানে দেবীকে ভোগে মাংস নিবেদন করা হয় না। কালী পূজার রাতে সারাক্ষণ দক্ষিণেশ্বরের মন্দির খোলা থাকে। যদিও ঘট স্থাপনের পর আর বাইরের পুজো নেওয়া হয় না। অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই আঁটোসাঁটো নিরাপত্তার ছবিটা ধরা পড়েছে রানি রাসমণি প্রতিষ্ঠিত এই মন্দিরে।


সতীপীঠ কালীঘাটে (Kalighat) আবার দীপান্বিতা অমাবস্যার রাতে দেবীকে লক্ষ্মী রূপে পুজো করা হয়। সকাল থেকে শুরু হয়েছে পুজো। আর্দ্রতা জনিত অস্বস্তিকে অগ্রাহ্য করে ঘর্মাক্ত বাঙালি মন্দিরের লম্বা লাইনে সামিল। ভোগ নিবেদনের সময় কিছুক্ষণের জন্য দর্শন বন্ধ রাখা হবে বলে মন্দির কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে। কালীঘাটে দেবীকে সম্পূর্ণভাবে আমিষ ভোগ দেওয়া হয় যেখানে বলির মাংস বাধ্যতামূলক। বৃহস্পতিবার দুপুরে কালীঘাটের ভোগে পোলাও-ঘি ভাত-শুক্তো, আলু-বেগুন-পটল-উচ্ছে-কাঁচকলা দিয়ে পাঁচ রকমের ভাজা, পোনা-চিংড়ি মাছ, প্রথম বলির পাঁঠার মাংস, খেজুর-কাজু-কিশমিশ দিয়ে চাটনি, পায়েস-পান-জল থাকছে। রাতের ভোগ অবশ্য নিরামিষ। লুচি, খিচুড়ি-তরকারি-সহ মিষ্টি দেওয়া হয়। তারাপীঠে (Tarapith) কালীপুজোর দিন পঞ্চব্যঞ্জন সহযোগে ভোগ নিবেদন করা হয়।পোলাও, খিচুড়ি, সাদা ভাত, পাঁচ রকম ভাজা, পাঁচ মিশালি তরকারি, মাছ, পাঁঠার মাংস, চাটনি, পায়েস, মিষ্টি তো থাক সেই তবে এই দিনের বিশেষ আয়োজন হলো পোড়া শোলমাছ মাখা, যা ভোগে অবশ্যই দেওয়া হয়। বুধবার থেকেই তারাপীঠে ভক্তদের ভিড় বাড়ছে। আজ সারাদিন মন্দির খোলা থাকবে।

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...