Friday, June 26, 2026

২ লাখি ব্যাগের পক্ষে আজব সাফাই জয়া কিশোরীর!

Date:

Share post:

বির্তকের মুখে গায়িকা জয়া কিশোরী (Jaya Kishori)। সামাজিক মাধ্যমে যিনি পরিচিত মোটিভেশনাল স্পিকার হিসাবে। জীবনে মোহ মায়া ত্যাগ করে সরল জীবন পথের সন্ধান দেওয়া কৃষ্ণসাধিকা নিজে ব্যবহার করছেন প্রায় দু’লাখ দশ হাজার টাকার ব্যাগ(Bag)! আর তাঁর এই কীর্তিতে নেটদুনিয়ায় ট্রোলিংয়ের শিকার হয়েছেন তিনি। এর জবাবে আজব সাফাই দিলেন জয়া। তাঁর মতে তিনি নিজে সবকিছু ত্যাগ করবেন এমন কথা দেননি।

সোমবার সফরকালে বিমানবন্দরে তাঁর হাতে দামি এই ব্যাগটির ছবি প্রকাশ্যে আসে। ফরাসি প্রসাধনী সংস্থা ‘ডায়োর’ এর ব্যাগে জ্বলজ্বল করছে তাঁর নাম জয়া। আর সেই ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ক্ষিপ্ত হয়ে ওঠে নেটপাড়া(Social Media)। সোশ্যাল মিডিয়ার দৌলতে জনপ্রিয় হয়ে ওঠা জয়া কিশোরীকে পড়তে হয় নানা প্রশ্নের সামনে। সাধারণ জীবনযাপন, আধ্যাত্মিকতা ও অবস্তুবাদের প্রবচন দিয়ে নিজে কী করে এমন কাণ্ড করলেন এই কথাও শুনতে হয় তাঁকে।

যদি সমালোচকদের কড়া জবাব দিয়ে পিছু পা হননি আধুনিক বিশ্বের মীরা বলে পরিচিতি লাভ করা এই কৃষ্ণসাধিকা। তিনি বলেন “আমি নিজে কিছু ত্যাগ করিনি, তা হলে আমি কী ভাবে কাউকে তা করতে বলব? আমি প্রথম দিন থেকেই স্পষ্ট করেছি যে, আমি কোন সাধু বা সাধ্বী নই।” এই মোটিভেশনাল স্পিকার আরও বলেন “আমি একজন সাধারণ মেয়ে। সাধারণ ঘরে থাকি, পরিবারের সঙ্গে থাকি। আমি যুবসমাজকে কঠোর পরিশ্রম করার কথা বলি। অর্থ উপার্জন করে নিজের এবং পরিবারকে ভাল জীবন দেওয়ার কথা বলি। স্বপ্নপূরণের পরামর্শ দিই।” পাশাপাশি তাঁর দাবি ‘ডিয়োর’ কম্পানির এই ব্যাগটি কাস্টমাইজড। যাতে কোন চামড়ার ব্যবহার করা হয়নি।

Related articles

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...