Tuesday, March 31, 2026

উৎসবে রেস্তোরাঁয় খাওয়ার খরচ বাড়বে! বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম

Date:

Share post:

উৎসবের মরশুমে ফের বাড়ল বানিজ্যিক গ্যাসের (Commercial Gas Cylinder) দাম। বাণিজ্যিক ১৯ কেজির এলপিজি-র (LPG) দাম সিলিন্ডার প্রতি বেড়েছে ৬২ টাকা। ব্যবসায়িক কারণে যাঁরা বানিজ্যিক সিলিন্ডার ব্যবহার করেন, পুজোর আবহে চাপ বাড়ল তাদের। ফলে হোটেল, রেস্তরাঁ, মিষ্টির দোকান, ভাজাভুজির দোকানদারদের উৎসবের মরশুমে জ্বালানি খরচ বেড়ে গেল। পাশাপাশি ৫ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছে ১৫ টাকা।

আজ অর্থাৎ ১ নভেম্বর থেকে এই দাম কার্যকর হবে। সুতরাং আজ থেকে  ১৯ কেজির এলপিজি সিলিন্ডার দাম দিতে হবে  ১৯১১ টাকা ৫০ পয়সা। সিলিন্ডারের দাম ৬১ টাকা বাড়ায় কলকাতায় (Kolkata) খরচ পড়বে ১৯১১.৫০ টাকা, দিল্লিতে (Delhi) খরচ পড়বে ১৮০২ টাকা, চেন্নাইতে (Chennai) ১৯৬৪.৫০ টাকা এবং মুম্বইতে (Mumbai) ১৭৫৪.৫০ টাকা। বিগত চার মাসে এই নিয়ে ১৫০ টাকার বেশি বানিজ্যিক গ্যাসের (Commercial Gas Cylinder) দাম বেড়েছে।

আরও পড়ুন- একনজরে আজকের পেট্রোল-ডিজেলের দাম

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...