Sunday, June 7, 2026

মধ্যরাতে বাড়ির সামনে বাজি ফাটানোর প্রতিবাদের মাশুল, বিজেপি-শাসিত রাজ্যে প্রাণ গেল বৃদ্ধের

Date:

Share post:

বিজেপি শাসিত হরিয়ানায় (Haryana) নির্মমতা। বাড়ির সামনে বাজি ফাটানোর প্রতিবাদ করায় বৃদ্ধকে পিটিয়ে মারলেন তিন যুবক। ফরিদাবাদের ঘটনায় এখনও পলাতক অভিযুক্তরা। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ (Police)।বৃহস্পতিবার রাতে হরিয়ানার (Haryana) ফরিদাবাদের সেক্টর ১৮ হাউসিং বোর্ড কলোনিতে ওই বৃদ্ধের বাড়ির সামনে ওই তিন যুবক বাজি ফাটাচ্ছিলেন বলে অভিযোগ। এর প্রতিবাদ করেন বৃদ্ধ। এই নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা বাধে। সাময়িক বাজি ফাটানো বন্ধ রাখলেও গভীররাতে ফের ওই বাড়ির সামনে আবার ফিরে আসেন অভিযুক্তেরা। এতে ক্ষিপ্ত হয়ে বৃদ্ধ প্রতিবাদ করেন। অভিযোগ, এর পরেই চড়াও হয় বৃদ্ধকে বেধড়ক মারধর করেন ওই তিন যুবক। বাধা দিতে গেলে পুত্র এবং পুত্রবধূকেও মারধর করা হয়। ঘটনাস্থলেই ওই বৃদ্ধের মৃত্যু হয় বলে অভিযোগ। তার পর ঘটনাস্থল থেকে অভিযুক্তেরা পালিয়ে যান। রাজু, ধীরজ ও নন্দু নামে তিন যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নিহতের পুত্র। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বিরোধীদের অভিযোগ, পুলিশ-প্রশাসনের উদাসীনতার জেরেই এই ঘটনা। বাড়ির সামনে বাজি ফাটানোর বিষয়ে যদি পুলিশ কড়া পদক্ষেপ করত, তাহলে এভাবে এই প্রতিবাদী প্রাণ হারাতেন না।







Related articles

স্বরূপের গ্রেফতারিতে ‘৭২ ঘণ্টা চ্যালেঞ্জ’ জয়ের উদযাপন দেব- অনির্বাণের!

টলিপাড়ার 'বয়কট সংস্কৃতি' প্রায় দেড় বছরের জন্য কাজ কেড়ে নিয়েছিল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya)কাছ থেকে। কিন্তু এবার...

প্রস্তুতি ম্যাচে জয়ের মধ্যেই ধাক্কা ব্রাজিলের, চোট পেয়ে অনিশ্চিত নির্ভরযোগ্য ফুটবলার

বিশ্বকাপের (FIFA World Cup) আগে শেষ প্রস্তুতি ম্যাচে মিশরের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেল ব্রাজিল(Brazil)। ব্রাজিলের হয়ে দু’টি...

১.৭৭ লক্ষ কোটির ঋণ! হিমন্ত সরকারের কীর্তিতে উদ্বিগ্ন আদালত

হিসাব বহির্ভূত অর্থ খরচ করেছে অসমের হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma) বিজেপি সরকার (BJP Govt.)। সম্প্রতি ক্যাগ রিপোর্টে...

সরকারি হাসপাতালে ভুয়ো ডাক্তার! আবার সেই ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের ছবি

বিজেপি জমানায় শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় সড় প্রশ্নের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।...