Saturday, April 4, 2026

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করে খুন আলিপুরদুয়ারে! গণপিটুনিতে মৃত অভিযুক্ত

Date:

Share post:

পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের পর খুনের অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে খুন করল ক্ষিপ্ত জনতা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয় আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর এলাকায়।

জানা গিয়েছে, মিষ্টি খাওয়ানোর লোভ দেখিয়ে পাঁচ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ ও খুন করে স্থানীয় এক ব্যাক্তি। কয়েক ঘন্টা নিখোঁজ থাকার পর স্থানীয় একটি পুকুরের ধারে শিশুটির মৃতদেহ পাওয়া যায়। এই ঘটনায় ওই শিশু কন্যার প্রতিবেশীরা স্থানীয় মনা রায় কে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে। এরপর স্থানীয় বাসিন্দারা তাকে ধরে নিয়ে যায় এবং পরে তাকে একটি গাছের সাথে বেঁধে ব্যাপক মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় জটেশ্বর ফাঁড়ির পুলিশ। কিন্তু স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। এরপর ফালাকাটা থানা থেকে অতিরিক্ত পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেয়েটির বাবা-মা বাড়ির পাশেই কৃষি জমিতে কাজ করছিলেন, বাচ্চাটিকে বাড়ির বাইরে খেলতে দেখে গিয়েছিলেন । সন্ধ্যার আগে ফিরে এসে তাকে না পেয়ে এলাকায় খোঁজাখুঁজি শুরু করে। তখন স্থানীয় কয়েক জনের কাছে জানতে পারেন যে, শিশুটিকে শেষবার মনা রায়ের সাথে দেখা গিয়েছিল, কেউ কেউ দাবি করেছে যে তারা তার বাড়ি থেকে শিশুটির কান্না শুনেছে।এরপরই পুকুর পাড় থেকে শিশু কন্যার মৃতদেহ উদ্ধার হয়। তখন মনা রায়কে স্থানীয়রা আটক করে গাছে বেঁধে গণপিটুনি দেয়। পুলিশ পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক। এই ঘটনায় পুলিশের সাথে সংঘর্ষ হয় স্থানীয়দের।

আরও পড়ুন- বিদেশে গেলে সঙ্গে ‘Must’! অভিজ্ঞতা থেকে কী পরামর্শ মমতার

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...