Saturday, March 14, 2026

২৪ ঘণ্টার মধ্যে জোড়াবাগান খুনের কিনারা কলকাতা পুলিশের, আটক অভিযুক্ত 

Date:

Share post:

জোড়াবাগান (Jorabagan Murder) থানা এলাকার সেন লেনে এক প্রৌঢ়কে খুন ও লুটপাটের ঘটনার নদিয়া থেকে এক নাবালককে আটক করে কলকাতা পুলিশ (Kolkata Police)। প্রৌঢ়ের সঙ্গে মায়ের সম্পর্ক মেনে নিতে না পেরে এই মারাত্মক কাণ্ড ঘটিয়েছেন তিনি বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন অভিযুক্ত।

বৃহস্পতিবার একটি চারতলা বাড়ির চিলেকোঠার ঘর থেকে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় (৫৮) নামে এক প্রৌঢ়ের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের রিপোর্ট এবং দেহে একাধিক আঘাতের চিহ্ন দেখে খুনের ব্যাপারে নিশ্চিত হন তদন্তকারীরা। জোড়াবাগান থানার পাশাপাশি কলকাতা পুলিশের হোমিসাইড শাখা তদন্তে নামে। ঘটনাস্থলে যান ডিসি (উত্তর)। দেহ উদ্ধারের পর থেকে মৃতের মোবাইল ফোনটি পাওয়া যাচ্ছিল না। সেই সূত্র ধরে তদন্তে এগোতে থাকে পুলিশ। জানা যায়, ওই প্রৌঢ়ের মোবাইল থেকে অ্যাপ-ক্যাব বুক করেও তা বাতিল করা হয়েছিল। এরপরই ওই নাবালকের বিষয়টি তদন্তে উঠে আসে। তদন্তকারীদের একটি দল নদিয়ার চাপড়া এলাকা থেকে তাঁকে আটক করে। ব্যক্তিগত আক্রোশ থেকেই খুন বলে সাংবাদিক বৈঠকে জানিয়েছে পুলিশ।

spot_img

Related articles

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...