Friday, April 3, 2026

মৃত স্বামীর রক্ত ধুলেন পাঁচমাসের অন্তঃসত্ত্বা! মধ্যপ্রদেশে আদিবাসী মহিলার সঙ্গে অমানবিকতা

Date:

Share post:

সদ্য মৃত্যু হয়েছে স্বামীর। হাসপাতালের বেডের সেই রক্ত ধুতে বাধ্য করা হল অন্তঃসত্ত্বা স্ত্রীকে। মধ্যপ্রদেশের (Madhyapradesh) এই ভাইরাল ভিডিও (viral video) (ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ) ফের স্পষ্ট করে দিল বিজেপি শাসিত রাজ্যে আদিবাসী দলিত শ্রেণির মানুষকে কোন অবস্থার মধ্যে কীভাবে নিপীড়নের শিকার হতে হয়। যদিও অভিযোগের পরেই সরকারি হাসপাতালের সাফাই মহিলা নিজেই রক্ত মুছতে চেয়েছিলেন!

নিজেদের আদিবাসী-দলিত বলে ভোটের বাজারে হাওয়া গরম করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যতই দাবি করুন, বাস্তব ছবিটা বারবার বিজেপি শাসিত রাজ্যগুলিতে পিছিয়ে পড়া মানুষের উপর অত্যাচারের ঘটনায় স্পষ্ট হয়েছে। এবার মধ্যপ্রদেশ। ডিন্ডোরি (Dindori) জেলায় লালপুর গ্রামে জমি বিবাদে গুলিবিদ্ধ হয় এক আদিবাসী পরিবারের চারজন। বাবা ও এক ছেলের মৃত্যু হয় ঘটনাস্থলেই। গুলিবিদ্ধ দুই ছেলে শিবরাজ ও রামরাজকে গাড়াসয়ার স্বাস্থ্যকেন্দ্রে (Gadasayar health centre) নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় শিবরাজের।

শিবরাজের সঙ্গেই ছিলেন তাঁর পাঁচমাসের অন্তঃসত্ত্বা (pregnant) স্ত্রী রশনি। যে বেডে তাঁর মৃত্যু হয়, ভিডিওতে দেখা যায়, রশনি সেই বেড পরিষ্কার করছেন। একহাতে রক্তমাখা কাপড়, অন্য হাতে তুলো। সামনেই দাঁড়িয়ে এক স্বাস্থ্যকর্মী। তিনি নির্দেশ দিচ্ছেন কোন কোন জায়গা পরিষ্কার করতে হবে। ভিডিও ভাইরাল হতেই শোরগোল এলাকায়। চাপের মুখে হাসপাতাল কর্তৃপক্ষের সাফাই রক্তের নমুনা প্রমাণ হিসাবে সংগ্রহ করতে নিজেই বেড পরিষ্কার করতে চায়।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...