Tuesday, June 23, 2026

মামার বেশে ধর্ষক! তিরুপতিতে তিন বছরের শিশুকে ধর্ষণ করে খুন

Date:

Share post:

ধর্ষণের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে কেন্দ্রের কড়া আইন কতটা প্রয়োজন আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল চন্দ্রবাবু নাইডুর (Chandrababu Naidu) রাজ্যে তিন বছরের শিশুকে ধর্ষণ করে খুনের ঘটনা। মা যাকে ভাই বলে ডাকতেন সেই মামা চকোলেটের লোভ দেখিয়ে ধর্ষণ করে খুন করল শিশুটিকে। ঘটনায় অভিযুক্ত গ্রেফতার হলেও ধামাচাপা দিতে মাঠে মুখ্যমন্ত্রী। পরিবারকে দেওয়া হল আর্থিক ক্ষতিপূরণ। যদিও সেখানে বাংলার মতো নির্যাতিতা শিশুর নামে রাজনীতি করতে মাঠে নামেনি কোনও রাজনৈতিক দল।

গোটা দেশে ধর্ষণের মতো সামাজিক ব্যাধির শিকার হচ্ছে শৈশব। অন্ধ্রপ্রদেশের (Andhrapradesh) তিরুপতিতে তিন বছরের শিশুকে চকোলেটের লোভ দেখিয়ে একটি স্কুলের পিছনে নিয়ে গিয়ে ধর্ষণ করে ২২ বছরের এক যুবক। বাড়িতে সেই যুবকের নিত্য যাতায়াত ছিল। শুক্রবার অনেক রাতেও শিশুটিকে পাওয়া না গেলে পরিবার পুলিশের দ্বারস্থ হয়। পুলিশ তদন্ত শুরু করে আটক করে যুবককে। পরে জেরায় সে ধর্ষণ ও খুনের কথা স্বীকার করে।

পরে পুলিশ গিয়ে যুবকের বয়ান অনুযায়ী উদ্ধার করে দেহ। পুট্টুর হাসপাতালে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এই ঘটনার পরে চন্দ্রবাবু নাইডু সরকার দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করে। তবে স্থানীয় বিধায়ক ওই অভিযুক্তের চরম শাস্তি দাবি করেন।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...