Saturday, March 14, 2026

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত পোশাকশিল্পী রোহিত বল

Date:

Share post:

দীপাবলির পরের দিনই বলিউডে (Bollywood) শোকের ছায়া। না ফেরার দেশে বিখ্যাত ফ্যাশন ডিজাইনার রোহিত বল (Rohit Bal Death)। দীর্ঘদিন হার্টের সমস্যায় ভুগছিলেন। শুক্রবার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত শিল্পীকে গুরুগ্রামের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষরক্ষা হল না। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া।

শুধু বলিউড নয়, হলিউডের ফ্যাশন জগতে উজ্জ্বল নাম রোহিত। প্রায় তিন দশক ধরে ফ্যাশন দুনিয়া শাসন করেছেন কাশ্মীরি পণ্ডিত পরিবারের এই সন্তান। ২০০১ এবং ২০০৪ সালে ‘ইন্টারন্যাশনাল ফ্যাশন অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে ‘ডিজ়াইনার অফ দ‍্য ইয়ার’ হিসাবে নির্বাচিত হয়েছিলেন। ২০০৬ সালে তিনি ‘ইন্ডিয়া ফ্যাশন অ্যাওয়ার্ডস’ (India Fashion Awards) পান। কখনই বাজার চলতি ট্রেন্ড নিয়ে মাথা ঘামাননি শিল্পী। বরং ঐতিহ্যবাহী পোশাকে নতুন ধরনের স্টাইলি স্টেটমেন্ট তৈরি করেছেন। ২০১২ সালে ল্যাকমে ফ্যাশন উইকেও পুরস্কৃত হন তিনি। উমা থুরমান থেকে সিন্ডি ক্র‍্যাফোর্ড, পামেলা আন্ডারসনের মতো হলিউড অভিনেত্রীদের নিজের তৈরি করা পোশাক পরিয়েছেন তিনি। ২০২৩ সাল থেকে শারীরিক সমস্যায় কর্মজগৎ থেকে বিরতি নিতে হয়। গত বছর শেষের দিকে বেশ কিছু দিন ভেন্টিলেশনে ছিলেন রোহিত। সে বার বিপদ কাটিয়ে ফিরে এসেছিলেন তিনি। চলতি বছরের অক্টোবর মাসে জনপ্রিয় ফ্যাশন শো-এর মডেলের জন্য ড্রেস ডিজাইন করেছিলেন। কিন্তু শেষমেষ দীপাবলির উৎসবের আমেজে মধ্যেই নিভলো রোহিতের জীবন প্রদীপ।

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...