Friday, April 3, 2026

ছটপূজায় সতর্ক রাজ্য, বৈঠক মুখ্যসচিবের

Date:

Share post:

আসন্ন ছটপুজোয় (Chhatpuja) কোনও ধরনের দুর্ঘটনা এড়াতে তৎপরতা রাজ্য সরকারের। রাজ্যের সব নদীঘাট ও পুকুরঘাট যেখানে ছটপুজো নিয়ে কী ধরনের তৎপরতা নেওয়া হবে তা নিয়ে নির্দেশ দিতে বৈঠক করলেন মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Pant)। সব জেলাশাসক ও সংশ্লিষ্ট আধিকারিকদের দেওয়া হল একগুচ্ছ নির্দেশিকা।

আগামী বৃহস্পতিবার ৬ নভেম্বর রাজ্যে পালিত হবে ছটপুজো। রাজ্যের তরফে থেকে নির্দেশ দেওয়া হয় কলকাতার হুগলি নদী (Hooghly river) সহ রাজ্যের বিভিন্ন জলাশয় ও নদীতে যেখানে ছটপূজো পালন করা হয় সেই ঘাটগুলিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে। পাশাপাশি পর্যাপ্ত বিপর্যয় ব্যবস্থাপন দপ্তরের (SDRF) কর্মীদের মোতায়েন রাখার নির্দেশও দেওয়া হয়। স্নানের সময় অতিরিক্ত নজরদারির জন্যে জলে বোট রাখার কথা বলা হয়েছে। খুব ভিড় হয় এমন ঘাটগুলিতে নদীতে জোয়ার আসার আগে মাইকিং করে মানুষদের সচেতন করার নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...