Wednesday, June 24, 2026

‘ঘরের মাঠে ঘুরে দাঁড়াবে দল’, নেজমেহকে হারিয়ে বললেন লাল-হলুদ কোচ

Date:

Share post:

এশিয়ার মঞ্চে ফের দাপট দেখিয়েছে ইস্টবেঙ্গল এফসি। শুক্রবার এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচে নেমেছিল ইস্টবেঙ্গল। সেই ম্যাচে নেজমেহ এফসিকে হারিয়ে গ্রুপশীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে উঠল লাল-হলুদ। ম্যাচের ফলাফল ৩-২। আর এতেই উচ্ছ্বসিত লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো। কারণ এই ম্যাচে না জিতলে তাদের টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হত। তাই শুরু থেকে শেষ পর্যন্ত লড়াকু ফুটবল খেলে তারা। লাল-হলুদ কোচের মতে, এবার দেশের মাটিতেও ঘুরে দাঁড়াবে দল।

ম্যাচ শেষে অস্কার বলেন, দেশের লিগে আমরা ভালো অবস্থায় নেই। আশা করছি, বিদেশের মাটিতে এই সাফল্য ঘরোয়া ফুটবলেও আমাদের ভালো খেলতে সাহায্য করবে। “ এখানেই না থেমে লাল-হলুদ কোচ আরও বলেন,” এই স্তরের ফুটবলে সাফল্য পেতে গেলে যেরকম পারফরম্যান্স করতে হয়, আমাদের ছেলেরা আজ সেরকমই খেলেছে। টানা ৯০ মিনিট ধরে সমান তালে ভালো খেলে গিয়েছে। এই সাফল্যর জন্য ছেলেদের ধন্যবাদ। ইস্টবেঙ্গলের সব সমর্থক, ক্লাব কর্তাদের মুখে হাসি ফোটাতে পেরে সত্যিই আজ আমরা খুশি।”

এদিকে এদিন এএফসি কাপ খেলে দেশে ফেরে লাল-হলুদ। দলকে স্বাগত জানাতে বিমানবন্দরে সমর্থকদের ভিড়। স্বাগত জানান হয় ক্লাব তাঁবুতে। পতাকা উত্তোলন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন ক্লাবের শীর্ষ কর্তা দেবব্রত সরকার।

Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...