Tuesday, June 23, 2026

জুয়ার টাকা নিয়ে ঝামেলা, বেঘোরে প্রাণ গেল এক ব্যক্তির

Date:

Share post:

পাঁচশো টাকা নিয়ে ঝামেলা। প্রথমে বচসা, তারপর হাতাহাতি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জুয়ার আসরে গন্ডগোল বাধে। একপক্ষ হারছিলেন। তারপরেই টাকা নিয়ে বচসা শুরু হয়।সেই বচসা শেষ পর্যন্ত হাতাহাতিতে গড়ায়।কোনওভাবেই সেই হাতাহাতি থামানো যায়নি। যার নিট ফল, প্রাণ হারান এক ব্যাক্তি।মৃত ব্যক্তির নাম মহম্মদ জহুরী (৫৮)।পরিবারের দাবি, শুক্রবার রাতে শিলিগুড়ির ৩৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মহম্মদ জহুরী এই ঘটনায় প্রাণ হারান।

ঘটনার খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এবং বাড়ির লোক তাকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের আরও অভিযোগ, মাঝেমধ্যেই এমন ঝামেলা হয় এলাকায়। এলাকার কাউন্সিলর শম্পা দত্ত নন্দীর স্বামী জয়দ্বীপ নন্দী জানিয়েছেন, ঘটনা শোনার পরই তিনি ছুটে এসেছেন শিলিগুড়ি জেলা হাসপাতালে। পুলিশ ঘটনার তদন্ত করে ব্যাবস্থা নিক। পুলিশ সাফ জানিয়েছে যে, পুরো বিষয়টি গুরুত্ব নিয়ে দেখা হচ্ছে। যারা এই গন্ডগোলে জড়িত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।কেউ ছাড় পাবে না। অভিযুক্তদের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...